শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা-৬ আসনের এমপি’র শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১২২ সময় দেখুন
টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা-৬ আসনের এমপি’র শ্রদ্ধা নিবেদন


মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি ::

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব রশীদুজ্জামান মোড়ল এমপি।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় এমপি রশীদুজ্জামান টুঙ্গিপাড়া পৌঁছে পাইকগাছা-কয়রার সহস্রাধিক নেতাকর্মী নিয়ে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর তিনি পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় জাতির জনকের মা-বাবা সহ ১৫ আগস্টে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জে‌লা আওয়ামী লী‌গের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ই‌ঞ্জি‌নিয়ার প্রেমকুমার মন্ডল, পাইকগাছা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি সহ কয়রা-পাইকগাছার ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর