শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও উন্নতির প্রত্যাশা দূতের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১০২ সময় দেখুন
নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও উন্নতির প্রত্যাশা দূতের


ডেস্ক রিপোর্ট::  বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও উন্নতি ঘটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশের জনগণকে সহযোগিতা করতে দেশটি প্রস্তুত বলে জানান তিনি।

সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আমি এখানে এসেছি। এটি আমার প্রথম বৈঠক। আমি তাকে অভিনন্দন জানিয়েছি এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি। বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের সম্পর্ক আরও এগিয়ে নিতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করব।

প্রণয় ভার্মা বলেন, গত এক দশকে আমাদের সম্পর্কের যে উন্নতি হয়েছে এবং যেসব ইস্যুতে সাফল্য এসেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। গত ১০ বছরে আমাদের দুই পক্ষের সম্পর্ক একটা ঘনিষ্ঠ অবস্থানে গেছে। আমাদের সম্পর্কের প্রতিফল কীভাবে জনকেন্দ্রিক হবে, তা নিয়ে আলোচনা করেছি। আমাদের দুই দেশের সহযোগিতার অবস্থান থেকে দুই দেশের জনগণ কীভাবে উপকৃত হতে পারি, সেটি নিয়ে আলোচনা করেছি।

উভয় পক্ষের সহযোগিতার কারণে দুই দেশের অর্থনৈতিক উন্নতি ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সহযোগিতার কারণে দুই পক্ষের অর্থনৈতিক উন্নতি ঘটেছে। ২০২৩ সালে আমরা অনেক ইতিবাচক কাজ করেছি। এই সময়ে আমরা অনেক বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করেছি। যেগুলোর মধ্যে- জ্বালানি সরবরাহ লাইন, বিদ্যুৎ প্রকল্প, বাণিজ্য খাতে টাকা-রুপির মধ্যে লেনদেন, ডিজিটাল পেমেন্ট সিস্টেম; এসব বিষয়গুলো নিয়ে আমরা গত বছর কাজ করেছি।

তিনি আরও বলেন, সম্পর্কের ক্ষেত্রে আমরা নতুন একটি যাত্রা শুরু করেছি, যেটা ছিল ভারত-বাংলাদেশ স্মার্টআপ। ভবিষ্যতে আমরা কী কী করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করেছি। যেমন- জলবায়ু ইস্যু, বাংলাদেশের প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়তে চান, সেখানে আমরা সহযোগিতা করতে পারি।

নতুন সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে ভারতীয় দূত বলেন, আমরা প্রত্যাশা করি যে, নতুন সরকারের সময়ে আমাদের সম্পর্ক আরও উন্নতি ঘটাব। যা আমাদের দুই পক্ষের জাতীয় স্বার্থে কাজে লাগবে। বাংলাদেশের মানুষকে সহযোগিতা করতে আমরা সর্বদা প্রস্তুত আছি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর