বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

টাকার নেশায় ভিক্ষা করতেন সরকারি কর্মচারী মানিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৭৬ সময় দেখুন
টাকার নেশায় ভিক্ষা করতেন সরকারি কর্মচারী মানিক


আন্তর্জাতিক ডেস্ক

এবার সন্ধান পাওয়া গেল এক ভুয়ো ভিখারির। লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স থাকলেও আরও টাকা জমানোর নেশায় ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছেন তিনি। পরিচয় গোপন করে পশ্চিমবঙ্গের বাঁকুড়া রেলস্টেশনে ভিক্ষাবৃত্তি চালিয়ে যাচ্ছিলেন মানিক শর্মা নামের এক ব্যক্তি। তবে সম্প্রতি তার পরিচয় প্রকাশ হয়েছে। ইন্ডিয়াটাইমসের খবর।

পুলিশ জানিয়েছে, মানিক শর্মা পেশায় সরকারি কর্মচারী। তবুও তিনি প্রতিদিন বাঁকুড়া স্টেশনের সামনে ভিক্ষা করতেন। সম্প্রতি বাঁকুড়া পৌরসভা ভবঘুরেদের পুনর্বাসন করতে গিয়ে মানিকের ব্যাপারে খোঁজখবর নেয়। এতে তার পরিচয় ফাঁস হয়ে যায়।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে ভবঘুরেদের রক্ষা করতে ২১ জুলাই থেকে তাদের রাস্তা থেকে তুলে এনে পুনর্বাসন শুরু করে কর্তৃপক্ষ। তাদের একটি আবাসনে নিয়ে রাখার কাজ চলছিল। এ অভিযানের অংশ হিসেবে মানিককেও তুলে আনে পৌরসভা কর্তৃপক্ষ। তবে কথিত ভিখারি মানিকের আচরণ দেখে সন্দেহ হয় পৌরসভা কর্মীদের। তার ব্যাপারে খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি ভবঘুরে সহায় সম্বলহীন ভিখারি নন, বরং স্বাস্থ্য দফতরের একজন কর্মী।

পৌরসভা কর্তৃপক্ষ তার স্ত্রীর সঙ্গে কথা বলে জানতে পারে, টাকা জমানো মানিক শর্মার নেশা। সরকারি চাকরির পাশাপাশি উপরি আয় হিসেবে ভিক্ষাবৃত্তি করলেও এক কন্যা সন্তানসহ পরিবারের কোনো দেখভাল করেন না তিনি। টাকা আয় করে তা দিয়ে ব্যাংক ব্যালেন্সেই বাড়িয়ে যাচ্ছেন মানিক শর্মা।

মানিকের ব্যাপারে বাঁকুড়া পৌরসভা কর্তৃপক্ষকে তার স্ত্রী আরও বলেন, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর নেশাতেই ভিক্ষাবৃত্তি করেন তিনি। চার বছর আগে শুনেছিলাম তার একটি একাউন্টে ৮০ লাখ টাকা পড়ে আছে। শুনেছি ব্যাংকে তার দুটি একাউন্ট। কিন্তু সে আমার ও মেয়ের জন্য কানাকড়িও খরচ করে না।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর