শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জবি ছাত্রদলের র‍্যালি।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ সময় দেখুন
জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জবি ছাত্রদলের র‍্যালি।

১৯ জানুয়ারী ২০২৪,পুরান ঢাকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি,মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে
স্বাধীনতা-সার্বভৌমত্ব,বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদানের স্মরণে- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে র‍্যালি করে।

র‍্যালি শেষে জবি ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসলাম বলেন-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৮ তম জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার হাতে গড়া বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজকের এই দিনে বলতে চাই-ফ্যাসিস্ট সরকার আর একটি ভোটারবিহীন তামাশার নির্বাচন করে দেশকে এক ভয়াবহ সংকটে ফেলছে। সকল গনতন্ত্রকামী জনগন এই সার্কাস মার্কা নির্বাচন বয়কট করেছে। ইতিমধ্যে দেশনায়ক জনাব তারেক রহমান গনতন্ত্রকামী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আমরা নতুন তফসিলের মাধ্যমে জনগনের প্রত্যক্ষ ভোটের অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি করছি। আমাদের একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ
জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন -সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে,আওয়ামীলীগের ঐতিহ্য বাকশাল গঠন, বিনা ভোটের নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, ও সর্বশেষ ডামি মার্কা তামাসার নির্বাচন পরিহার করে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে জণগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবো,ইনশাআল্লাহ।

র‍্যালিতে উপস্থিত ছিলেন-
সহ সভাপতি- জুলকার নাইন
যুগ্ম সাধারণ সম্পাদক,মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা)মোস্তাফিজুর রহমান রুমি,
যুগ্ম সম্পাদক ইয়াকুব শেখ অনিক, মোঃ শাহরিয়ার হোসেন,দপ্তর সম্পাদক( যুগ্ম সম্পাদক পদমর্যাদা) সাখাওয়াতুল ইসলাম খান পরাগ,আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান,  সহ সাধারণ সম্পাদক জাহিদ ভূইয়া,

সমাজসেবা সম্পাদক- রবিন মিয়া শাওন, সাংস্কৃতিক সম্পাদক- মেহেদী হাসান,
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- রবিউল ইসলাম শাওন, অর্থ সম্পাদক মেহেদী হাসান বাপ্পি
সহ প্রচার সম্পাদক- মেহেদী হাসান

সহ সাংগঠনিক সম্পাদক -নাইমুর রহমান দুর্জয়, মাহাবুব আলম, মামুনুর রশীদ, ইমন,মেহেদী, ফয়সাল,মনির, সজিব,মাসফিক,
সদস্য- ফরহাদ,আরাফাত,শিহাব,রায়হান,
সৈকত,তানজিল,আহাদ,তারেক,আশরাফুল,আকরাম,সৌরভ, সাব্বির,সুলতান,
আনোয়ার এবং ইমরান হাসান ও বিপ্লব হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর