রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনজীবনের সংকট দূর করতে আন্দোলন চলবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ সময় দেখুন
‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনজীবনের সংকট দূর করতে আন্দোলন চলবে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনজীবনের সংকট দূর করতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট এবং ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা।

বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে দুই বাম জোটের মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।

নেতারা বলেন, গণদাবি উপেক্ষা করে ৭ জানুয়ারি প্রহসনের ভোটের মাধ্যমে জনগণের রায়বিহীন সরকার আবারও কর্তৃত্ব নিয়েছে। এতে জনজীবনের সংকট দূর হবে না, বরং রাজনৈতিক-অর্থনৈতিকসহ অন্যান্য সংকট তীব্রতর হবে। এ অবস্থার অবসানে ভোটাধিকার, গণতন্ত্র ও জনজীবনের সংকট দূর করতে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির ‘পাঁয়তারা’র খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে জনগণকে নিজের স্বার্থে সচেতন ও সংগঠিত হয়ে এসব গণবিরোধী কার্যক্রম ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। একইসঙ্গে দমন-পীড়ন-নিপীড়ন বন্ধ, গ্রেফতার রাজবন্দির মুক্তির দাবি জানানো হয়।

সভায় জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ও জনজীবনের সংকট দূর করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ সংগ্রামে শামিল হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতি সভায় বাম জোটের নেতা মোহাম্মদ শাহ আলম, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সমন্বয়ক জাফর হোসেন, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার নেতা শুভ্রাংশু চক্রবর্তী, বাম জোটের নেতা বজলুর রশিদ ফিরোজ, সীমা দত্ত, মিহির ঘোষ, শহিদুল ইসলাম সবুজ তৈমুর খান আপু, আব্দুল আলী, মাসুদ রেজা, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার নেতা নাসির উদ্দিন নাসু, মাসুদ খান, বেলাল চৌধুরী, মাহিনউদ্দিন চৌধুরী লিটন, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আগামীতে এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখা, বিভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলন এবং শাসকগোষ্ঠীর বিপরীতে অন্যান্য শক্তিকে সমবেত করে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ ও আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

সারাবাংলা/এএইচএইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর