রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেছো সুমন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ সময় দেখুন
‘তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেছো সুমন’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে জয়ী স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় শেষে বলেছেন, নেত্রী একটা কথা বলেছেন আমাকে যে, তোমাকে তো ফেসবুক থেকে চিনি। তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেছো ব্যারিস্টার সুমন।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে গণভবনের গেইটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। এ সময় সৈয়দ সায়েদুল হক সুমন তার সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্য সাংবাদিকদের সামনে ব্যক্ত করেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘আজ আমার জন্য একটা শুভ দিন। প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, যারা নৌকা নিয়ে পাস করে আসছেন তারা হচ্ছেন আপনার রেগুলার ফোর্স, আর আমরা যারা স্বতন্ত্র থেকে পাস করে আসছি তারা হচ্ছি রিজার্ভ ফোর্স। এই দুই ফোর্সই কাজ করবে দেশের জন্য, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সবই আমার। এর পর তো আর কোনো বক্তব্য থাকে না।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেছেন, সরকারি দলের এমপিদের অনেক ক্ষেত্রে প্রতিবাদ করা বা বক্তব্য দেওয়ার সুযোগ কম থাকে। আমরা যেহেতু স্বতন্ত্র প্যাটার্নে আছি সেহেতু সরকারের ভালো কাজগুলোর প্রশংসার পাশাপাশি মন্দকাজের প্রতিবাদ করতে পারব স্ট্রংলি। সেদিক থেকে তিনি আমাদের বেশি স্বাধীনতা দিয়েছেন।’ সুমন বলেন, ‘নেত্রী একটা কথা বলেছেন আমাকে যে, তোমাকে তো ফেসবুক থেকে চিনি। তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেছো।’

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি, সরকারে না থাকলেও আমরা তো আপনার সঙ্গে আছি। আপনার সঙ্গে থাকব। এখন আমাদের পুরা গার্জিয়ানশিপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।’

স্বতন্ত্র এই এমপি বলেন, ‘আমরা তো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে কাজ করি। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাদের দুইটা জায়গা সেটেল্ড করা। আমরা একই মায়ের সন্তান এবং আমরা বঙ্গবন্ধুর সৈনিক।’

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর