রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

মঈন খানকে থানায় নেওয়ার পর ছেড়ে দিল পুলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ সময় দেখুন
মঈন খানকে থানায় নেওয়ার পর ছেড়ে দিল পুলিশ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানকে আটকের পর থানায় নিয়ে ছেড়ে দিয়েছে উত্তরা উত্তর থানার পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপির কালো পতাকা মিছিল থেকে ড. আব্দুল মঈন খানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মুহূর্তের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে ড. মঈন খানকে গ্রেফতার করা হয়েছে। এক মামলায় তার বিরুদ্ধে দশ বছর দণ্ডাদেশ থাকায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

পরে ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের উপকমিশনার মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, ‘ড. মঈন খানকে গ্রেফতার করা হয়নি। তাকে একটু অপেক্ষা করতে বলেছি এবং কালো পতাকা মিছিল না করার অনুরোধ জানানো হয়েছে।’

এর কিছুক্ষণ পরে তাকে থানার নিচে নিয়ে আসা হয় এবং তার ব্যক্তিগত গাড়িতে তুলে দেওয়া হয়। পরে ড. মঈন খান তার গুলশানের বাসার উদ্দেশে রওনা হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস, সংসদ বাতিল, খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে সারাদেশে মহানগর, জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কালো পতাকা মিছিল কর্মসূচি ছিল বিএনপির। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর (জোন-২)-এর কালো পতাকা মিছিলে অংশ নিতে গিয়েছিলেন ড. মঈন খান।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর