শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

৪১তম বিসিএস’র ফল দুয়েকদিনের মধ্যেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৭২ সময় দেখুন
৪১তম বিসিএস’র ফল দুয়েকদিনের মধ্যেই


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনা মহামারির কারণে ঝুলে থাকা ৪১তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষার ফল দুয়েকদিনের মধ্যে প্রকাশ হতে পারে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসেন।

পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ‘আমরা বিশেষ অনুমতিতে আজ কমিশনে অফিস করছি। ৪১তম বিসিএসসহ আরও বেশ কয়েকটি কাজ এই সপ্তাহে সম্পাদন হবে। আমরা যত দ্রুত সম্ভব ফল প্রকাশের চেষ্টা করছি। আজ, কাল অথবা পরশুর মধ্যেই ৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ হতে পারে।’

এদিকে পিএসসির একটি অসমর্থিত সূত্র বলছে, ‘আজ (বৃহস্পতিবার) ৪১তম বিসিএসর ফল প্রকাশের চেষ্টা করছি। এই পরীক্ষার ফল তৈরি করতে পাঁচ মাস সময় লেগে গেছে।’

তবে সোহরাব হোসেন বলছেন, ‘আগামী সপ্তাহেই ফল প্রকাশের সম্ভাবনা বেশি। ৪১তম বিসিএসের ফলাফল তৈরির কাজ প্রায় চূড়ান্ত।’

তিনি বলেন, ‘ফল প্রকাশের জন্যই কিন্তু আমরা আজ অফিসে এসেছি। এক্সামিনারদের সঙ্গে কথা বলছি। আগামী সপ্তাহের যেকোনো দিন ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে। সেভাবেই চেষ্টা করা হচ্ছে।’

প্রসঙ্গত, সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬টি শূন্য পদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরীক্ষা হয় এ বছরের ১৯ মার্চ। যাতে অংশ নেয় ৪ লাখ ৭৫ হাজার জন চাকরীপ্রার্থী।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর