বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তান বিষয়ে চীনের জড়িয়ে পড়া ইতিবাচক হতে পারে: ব্লিনকেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৭৮ সময় দেখুন
আফগানিস্তান বিষয়ে চীনের জড়িয়ে পড়া ইতিবাচক হতে পারে: ব্লিনকেন


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান ইস্যুতে চীনের জড়িয়ে পড়ার বিষয়টি ‘ইতিবাচক হতে পারে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিনকেন। ভারত সফরকালে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বিবিসির খবর।

এর আগে বুধবার (২৮ জুলাই) আফগানিস্তানের উগ্রবাদী গোষ্ঠী তালেবানের এক প্রতিনিধিদল চীন সফর করে। সে সময় তারা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েন ই’র সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ওয়েন ই আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় তালেবানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে দেখার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া চীনের জিনজিয়াং প্রদেশে সক্রিয় পূর্ব তুর্কিস্তান ইসলামি আন্দোলন দমনে তালেবানের কাছে সহায়তা চান তিনি’।

বুধবার তালেবানের মুখপাত্র নাইম মোহাম্মদ এক টুইটা বার্তায় জানান, প্রতিনিধিদলকে চীন বলেছে, আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না তারা, তবে সমস্যা সমাধান করে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে বেইজিং প্রস্তুত।

এসব বিষয় নিয়ে ভারতের সাংবাদিকরা অ্যান্তোনি ব্লিনকেনকে প্রশ্ন করেন। প্রশ্নের জবাবে ব্লিনকেন বলেন, ‘চীন যদি বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং সত্যিকারের প্রতিনিধিত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক সরকার চায়—তাহলে এটি (আফগানিস্তান ইস্যুতে বেইজিংয়ের জড়িয়ে পড়া) ইতিবাচক  হতে পারে’।

ব্লিনকেন বলেন, ‘তালেবান সামরিক শক্তি দিয়ে আফগানিস্তান দখল করে ইসলামি আমিরদের পুনরুত্থান ঘটাক এটা কেউই চায় না’। এসময় ব্লিনকেন তালেবানকে সামরিক শক্তি প্রয়োগের পথ ছেড়ে আলোচনার টেবিলে বসে শান্তিপূর্ণ সমাধানে আসার তাগিদ দেন।

তুর্কিস্তান ইসলামিক আন্দোলন দমনে তালেবানের সহায়তা চাইলো চীন

উল্লেখ্য, আফগানিস্তানের সঙ্গে চীনের সীমান্ত যোগাযোগ রয়েছে। দেশটির সঙ্গে চীনের একমাত্র সীমান্ত শহর ‘ওয়াখান’ এ মাসের শুরুতে দখল করে নিয়েছে বলে দাবি করেছে তালেবান।

আফগানিস্তান থেকে টানা ২০ বছর পর ন্যাটো ও মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের ঘোষণার পরপর দেশটির দখল নিতে মরিয়া হয়ে উঠে তালেবান। প্রতিদিন দেশের নানা অঞ্চল দখল করে নিচ্ছে উগ্রবাদী গোষ্ঠীটি। এমন পরিস্থিতিতে আফগানিস্তান কর্তৃপক্ষের সঙ্গে তালেবানের রাজনৈতিক সমঝোতা করিয়ে দেওয়া চেষ্টা করছে ইরান, চীন, পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলো।

এর আগে যুক্তরাষ্ট্রও তালেবানের সঙ্গে এক সমঝোতার ভিত্তিতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল। যুক্তরাষ্ট্রের অন্যতম শর্ত ছিল, আফগানিস্তানে বিদেশি কোনো জঙ্গি সংগঠনকে পৃষ্ঠপোষকতা করবে না তালেবান। তবে মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে সরে যাওয়ার শুরু থেকেই সেদেশে সাধারণ নাগরিকদের উপর, বিশেষ করে কর্মজীবী নারীদের উপর সহিংস হামলা বাড়িয়ে দিয়েছে সংগঠনটি। এসব কারণে তালেবান আদৌ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কি না— সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করছেন বিশ্লেষকরা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর