সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

জামালপুরে কারখানার রিসাইক্লিং মেশিনে চুল আটকে নারী শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ সময় দেখুন
জামালপুরে কারখানার রিসাইক্লিং মেশিনে চুল আটকে নারী শ্রমিকের মৃত্যু

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুর পৌর এলাকায় এক প্লাস্টিক কারখানায় কাজ কারতে রিসাইক্লিং মেশিনে চুল আটকে শিলা আক্তার নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার চন্দ্রা এলাকায় বাইপাস সড়কের পাশে মেসার্স মোন্তাসিন কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত শিলা আক্তার জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালী বাড়ি ইউনিয়নের গহেড়পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী। তিনি দীর্ঘ দিন থেকে সেই কারখানায় কাজ করতেন।

প্রতক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, দুপুরে কারখানাটির ভেতরে রিসাইক্লিং মেশিনে প্লাস্টিক কাটার কাজ করছিলো শিলা আক্তার। এ সময় অসাবধানতার বসে মেশিনের ভেতরে তার মাথার চুল বেঁধে যায়। পরে মেশিনের ভেতর ঢুকে যায় তার দেহ। আশে পাশে থাকা শ্রমিকরা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করে৷

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত কবির বলেন, ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কারখানাটির বৈধতা রয়েছে কি না? তা দেখা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom