শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে শিক্ষার্থীরাই: এমপি কাজী নাবিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে শিক্ষার্থীরাই: এমপি কাজী নাবিল


শেখ মোঃ আবুল বাসার, যশোর প্রতিনিধি ::

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে যশোরের  বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের (আবাসিক) ৩৫তম আন্ত:হাউস ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজী নাবিল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছেন। সে কারণে শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলাম সংযোজন করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা মুখস্থ না করে বিভিন্ন সমস্যার সমাধান নিজেরাই করতে পারে। শিক্ষা ব্যবস্থায় নতুন নতুন নানা উপাদান সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ করে কাজী নাবিল বলেন, এই অপশক্তি বাংলাদেশকে স্বীকার করে না। তারা সব সময়ই চেষ্টা করে বাংলাদেশকে কীভাবে অস্থিতিশীল করা যায়।

২০০৯ সালে জননেত্রী শেখ হাসিনা দেশের দায়িত্ব নিয়ে ঘোষণা দেন ডিজিটাল বাংলাদেশের, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করার। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সাফল্যের সঙ্গে বাংলাদেশকে ডিজিটাল এবং মধ্যম আয়ের দেশ হিসেবে সারাবিশ্বে পরিচিত করিয়েছেন।’

বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের সভাপতি, উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমান লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এসএম রবিউল আলম প্রমুখ বক্তৃতা করেন।

আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর