শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

জবির মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের ১ নং সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার সানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ সময় দেখুন
জবির মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের ১ নং সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার সানি

জবি প্রতিনিধি
মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের কেন্দ্রীয় কমান্ডের সভাপতি অহিদুল ইসলাম তুষার এবং সাধারণ সম্পাদক আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত ১৫৭ নম্বর স্মারকে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ৫৫ সদস্য বিশিষ্ট এ কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটিতে ১ নং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার নাসিন সানি।

মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করার লক্ষে এ কমিটিতে
রাকিবুল হাফিজ অন্তরকে সভাপতি এবং তানিম ফারহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠনটি বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি’সহ তাদের পারিবারিক সুরক্ষা আইন এবং সকল ক্ষেত্রেই ৩০ শতাংশ কোটা পুনর্বহালসহ বিভিন্ন বিষয়ে শান্তিপূর্ণ উপায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে আসছে।

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মে মুক্তিযুদ্ধের স্বপক্ষের বর্তমান ও সাবেক ছাত্রনেতা, অ্যাডভোকেট, ডাক্তারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলার মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের নেতারা রয়েছে।
মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক ফার্মেসী বিভাগের শিক্ষার্থী, শাহরিয়ার নাসিন সানি এ বিষয়ে বলেন,
‘প্রথমেই স্মরণ করছি সৃষ্টিকর্তাকে, আমার ক্ষুদ্র প্রাপ্তিকে উৎসর্গ করলাম জাতির শ্রেষ্ঠ সন্তান বীর-মুক্তিযোদ্ধাদের প্রতি, আজীবন কৃতজ্ঞতা আমার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব অহিদুল ইসলাম তুষার ভাই, জবি সন্তান ও প্রজন্ম কমিটির নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের প্রতি ।
‘২০১৮ সাল থেকে মুক্তিযোদ্ধা পরিবারের স্বপক্ষে যৌতিক দাবিতে সক্রিয় অংশগ্রহণ করে যাচ্ছি, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধান হাতিয়ার।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর