শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

বগুড়ায় জাতীয় ভোটার দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১২৯ সময় দেখুন
বগুড়ায় জাতীয় ভোটার দিবস পালিত


বগুড়া প্রতিনিধি ::

“ সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ  গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের চত্তর থেকে এক র‌্যালী শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে এক আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন জেলার সিনিয়র নির্বাচন অফিসার  মো: মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আখতার। সভায় জেলা সিনিয়র নির্বাচন অফিসার অবগত করে যে, ২ মার্চ নতুন ভোটারদের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়ে থাকে।

২ মার্চ সারা দিন ব্যাপী নির্বাচন অফিসে ভোটার কার্যক্রম চলবে। এবার বগুড়ায় নতুন চুড়ান্ত ভোটার তালিকায় সংযুক্ত হয়েছেন ৪৪ হাজার ৬৩৯ জন। জেলায়  আগের ভোটার ছিল ২৮ লাখ ৩০হাজার ৬০৪ জন ভোটার । জেলায় এখন মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ৭৫ হাজার ২৪৩ জন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু সাঈদ প্রমুখ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর