শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) মাতাতে আসছে জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন এবং ব্লু জিন্স।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১১২ সময় দেখুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) মাতাতে আসছে জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন এবং ব্লু জিন্স।

আল শাহরিয়ার, কুবি প্রতিনিধি
কুবি মাতাতে আসছে দেশসেরা দুই মিউজিক ব্যান্ড শিরোনামহীন ও ব্লু জিন্স বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক সংগঠন প্রতিবর্তন। ‘প্রতিবর্তন’ এর সভাপতি মাহফুজ রাব্বি জানান, আগামী ১০ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করবেন জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন এবং ব্লু জিন্স। বিশ্ববিদ্যালয়ের নীল বাসের স্টপেজে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে।এই দুই ব্যান্ডের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ এবং ‘ব্যান্ড প্ল্যাটফর্ম’ পারফর্ম করবে।

মাহফুজ রাব্বি বলেন, ‘আমরা এয়ারটেল আড্ডার সাথে এই কনসার্টটি আয়োজন করতে যাচ্ছি। এর আগে আমরা সরলাসহ অন্যান্য ব্যান্ডকে নিয়ে কনসার্ট করেছি। সবশেষে ২০১৫ সালে অ্যাশেজকে নিয়ে একটি কনসার্ট করেছিলাম ‘কনসার্ট ফর তন্ময়’ নামে। এই কনসার্টটি আমাদের জন্য বড় একটি সুযোগ, আমরা এটিকে কাজে লাগাতে চাচ্ছি যাতে পরবর্তীতে যেকোনো সময় এমন আরো প্রোগ্রাম আয়োজন করতে পারি।’
উল্লেখ্য, এর আগে শিরোনামহীন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসলেও প্রথমবারের মতো আসছে ব্লু জিন্স।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর