রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ময়মনসিংহে টিটুতেই আস্থা, কুমিল্লায় নতুন ‍মুখ সূচনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৯৮ সময় দেখুন


ময়মনসিংহ ও কুমিল্লা: শেষ পর্যন্ত সাবেক মেয়র ইকরামুল হক টিটুর কাঁধেই ময়মনসিংহ সিটির ভার ন্যস্ত করল নগরবাসী। ময়মনসিংহ সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিশাল ব্যবধানে জিতলেন মহানগর আওয়ামী লীগের এই সভাপতি। আর কুমিল্লায় সাবেকের ওপর আস্থা রাখতে পারলেন সেখানকার জনগণ। তাই নতুন মুখ তাহসীন বাহার সূচনাকেই তাদের প্রতিনিধি বানালেন। কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে তিনিই প্রথম নারী হিসেবে মেয়র নির্বাচিত হলেন।

শনিবার (৯ মার্চ) সকাল থেকেই শান্তিপূর্ণভাবে দুই সিটিতে ভোটগ্রহণ হয়। এবার দুই সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। ভোট শেষে রাতে ফলাফল ঘোষণা করেন দুই সিটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এদিন রাতে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী নির্বাচনের ফলাফল জানান।

১২৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায়, ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কি টজু পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। বাকি তিন মেয়র প্রার্থীর মধ্যে ঘোড়া প্রতীকে এহতেসামুল আলম পেয়েছেন ১০ হাজার ৭৭৩, হরিণ প্রতীকে রেজাউল হক পেয়েছেন ১ হাজার ৪৮৭ ও লাঙ্গল প্রতীকের শহিদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন ১ হাজার ৩২১ ভোট।

আরও পড়ুন:

অপরদিকে, শনিবার রাতে কুমিল্লা জিলা স্কুলের মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা নিয়ন্ত্রণ কক্ষ ও ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে নির্বাচনের ফল ঘোষণা করেন কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন তাহসীন বাহার। তিনি  সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে ২১ হাজার ৯৯৩ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হলেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, ১০৫টি কেন্দ্রে সূচনা নৌকা প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। আর তৃতীয় স্থানে থাকা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট । এছাড়া হাতি প্রতীকে ৫ হাজার ১৭৩ ভোট পেয়েছেন নূর উর মাহমুদ তানিম। নির্বাচনে মোট ভোট পড়েছে ৯৪ হাজার ১১৫টি। শতকরা হার ৩৮ দশমিক ৮২ শতাংশ।

ভোটের চূড়ান্ত এই ফলের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাহসীন বাহার বলেন, ‘এই জয় জনগণের জয়। কুমিল্লায় সাধারণ জনগণের জয়।’

প্রসঙ্গত, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহারের এটিই প্রথম কোনো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া। সেই হিসাবে প্রথম নির্বাচনেই বাজিমাত করলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এই নেতা।

The post ময়মনসিংহে টিটুতেই আস্থা, কুমিল্লায় নতুন ‍মুখ সূচনা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর