শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জেসিআই ঢাকা ডায়নামিকের ‘নূরের আলো’—সৌরবিদ্যুতে আলোকিত হচ্ছে এতিমখানা ও মাদ্রাসা কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ১১ জনকে বেরোবি থেকে স্থায়ী বহিষ্কার লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে ৩ দিনে আটক ৫৪৯ মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার দাবি সৌদি জোটের Drishyam 3 LIVE: Early Reviews Call Film ‘Gripping’, Check Box Office Prediction Here Gold medal secured! India’s women recurve archers defeat South Korea in final | Asian Games 2026 News

উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করায় সিঙ্গাপুরের জাহাজ জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৮৮ সময় দেখুন
উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করায় সিঙ্গাপুরের জাহাজ জব্দ


আন্তর্জাতিক ডেস্ক

সিঙ্গাপুরের মালিকানাধীন একটি তেল ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করার জন্য ওই ট্যাংকার জব্দ করা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আলজাজিরা।

নিউইয়র্কের একটি আদালত মার্কিন প্রশাসনকে এম/টি কারেইজাস নামক ট্যাংকারটি জব্দ করার নির্দেশনা দিয়ে রায় দেন। ট্যাংকারটি বর্তমানে কম্বোডিয়ায় অবস্থান করছে।

শুক্রবার (৩০ জুলাই) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, দুই হাজার ৭৩৪ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংকারটি সিঙ্গাপুরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোয়েক কি সেং ক্রয় করেছিল। যার বড় অংশ তাদের নিয়ন্ত্রণে।

ওই বিবৃতিতে বলা হয়, জাহাজটি উত্তর কোরিয়ার জাহাজে তেল স্থানান্তরের কাজে ব্যবহৃত হত এবং দেশটির বন্দরনগরী নাম্পো থেকে সরাসরি পণ্য পরিবহনের কাজে ব্যবহার করা হত।

আরও বলা হয়, উত্তর কোরিয়ার ওপর জারি করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়িয়ে দেশটিতে গোপনে পণ্য সরবরাহ করার জন্য ফৌজদারি অপধার এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে ট্যাংকার জাহাজটির মালিক কোয়েক কি সেং’র বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তারা এ কাজে উত্তর কোরিয়ার সাংবিধানিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সংক্ষিপ্ত রূপ ‘ডিপিআরকে’ ব্যবহার করে।

তবে জাহাজটি জব্দ করার এক বছর অতিবাহিত হলেও কেন এখন পর্যন্ত কোয়েক’র বিরুদ্ধে কোনো চার্জ গঠন করা হয়নি, সে বিষয়ে ওই বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে শুক্রবারের ওই রায়ে জাহাজটিকে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য দেশটিকে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শিকার হতে হয়। এই নিষেধাজ্ঞার আওতায় জ্বালানি তেল ও বিভিন্ন ধরনের পণ্য রয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর