রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১১০ সময় দেখুন
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা‘য় ফেরেন তিনি।

বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ সময় গণমাধ্যমকে বলেন, ‘কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যাডাম হাসপাতাল ভর্তি হয়েছিলেন। মেডিকেল বোর্ড যেসব পরীক্ষা-নিরীক্ষা দিয়েছিল তা শেষ হওয়ার পর বাসায় ফেরার ছাড়পত্র দেয়। রাত ৮টা ১০ মিনিটে ম্যাডাম বাসায় ফিরেছেন তিনি।’

মেডিকেল বোর্ড আবারও বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছে বলে জানান ডা. এজেডএম জাহিদ।

নিয়মিত হেলথ চেকআপের অংশ হিসেবে বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলে।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ প্রভৃতি রোগে ভুগছেন।

সর্বশেষ গত বছর ৯ আগস্ট ফিরোজা‘য় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন।

টানা ৫ মাস ৫ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বছর ১১ জানুয়ারি মেডিকেল বোর্ডের ছাড়পত্র নিয়ে বাসায় আসেন তিনি। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ ফেব্রুয়ারি এভারকেয়ারে যান।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর