রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

কুবি আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১২১ সময় দেখুন
কুবি আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতি’র ইফতার মাহফিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) কুমিল্লা বার অ্যাসোশিয়েশন হল রুমে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলের আগে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি (কুজেআস) এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতি শুভেচ্ছা বিনিময় করে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মো: রিয়াজ উদ্দিন বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনারা সবাই আপনাদের পেশাগত জীবনে আইন পেশার মতো গুরু দায়িত্বটি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন।’

কুবি আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মো: রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ইয়াং ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট এ এম এম মঈন, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) এর আইন বিভাগের প্রভাষক অ্যাডভোকেট মো: শামিম আহমেদ, কুবি আইনজীবী সমিতির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো: ইসমাইল হোসেন, অ্যাডভোকেট শাকিলা জামান, অ্যাডভোকেট উম্মে ফাতিমা তুজ জোহরা, অ্যাডভোকেট ফাহমিদা বিনতে মাতিন, অ্যাডভোকেট সামিয়া হক রিভা, অ্যাডভোকেট মো: তরিকুল ইসলাম, অ্যাডভোকেট মুতাসিরুল ইসলাম ইমন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর