বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

চেক প্রজাতন্ত্রে ভ্যাকসিন নিলে অতিরিক্ত ছুটি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৫৫ সময় দেখুন
চেক প্রজাতন্ত্রে ভ্যাকসিন নিলে অতিরিক্ত ছুটি


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের ভ্যাকসিন নিলে কর্মীদের অতিরিক্ত দুই দিন সবেতন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে চেক প্রজাতন্ত্র। ২০২১ সালের শেষ দিন পর্যন্ত ছুটির এ ঘোষণা কার্যকর থাকবে। বছরের যে কোনো সময় ভ্যাকসিন নেওয়া কর্মীরা ওই দুই দিন ছুটি কাটাতে পারবেন। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

এসময় চেক প্রধানমন্ত্রী তার দেশের নাগরিকদের দ্রুত করোনার ভ্যাকসিন গ্রহণের তাগিদ দেন। সরকারি কর্মীদের পাশাপাশি বেসরকারি কর্মীদেরও এরকম ছুটি দিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, চেক প্রজাতন্ত্রে ইতিমধ্যে কিছু বেসরকারি প্রতিষ্ঠান যেমন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্কোডার কর্মীরা ভ্যাকসিন নিলে আর্থিক প্রণোদনা পাচ্ছেন।

তবে ভ্যাকসিন নিলে ছুটি দেওয়ার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে দেশটির বিরোধী দল। তার বলছে, আগামী অক্টোবরে আইনসভার নির্বাচন সামনে রেখে এটি স্রেফ মানুষকে খুশি করার জন্য নেওয়া একটি অপ্রয়োজনীয় সিদ্ধান্ত।

উল্লেখ্য ইউরোপে করোনাভাইরাসের ব্যাপক তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে চেক প্রজাতন্ত্রও। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেদেশে এ পর্যন্ত ৩০ হাজার ৩৬৩ জনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর