বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News Top Ent News, August 4: Aamir Khan’s Security Stepped Up; Bhumi Pednekar’s Ex-Teacher Slams Her Amid NEET Row | Bollywood News আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৯ বেরোবিতে শিবির-ছাত্রদলের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারির আবেদন রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ‘Who approved it?’: Hockey India president Dilip Tirkey seeks answers on jersey switch | Hockey News Top Ent News, August 3: Salman Khan Opens Up About Time In Jail; Kangana Ranaut Takes A Dig At Sonakshi Sinha? | Bollywood News এক দফা ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগের দাবি আব্দুল কাদেরের

how to make puran puli– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১
  • ৪২৯ সময় দেখুন
how to make puran puli– News18 Bangla


শুভ মকর সংক্রান্তি, শিখে নিন ভাজাপুলির রেসিপি

photo: collected

আজ মকর সংক্রান্তি৷ চালের গুঁড়ো, গুড় দিয়ে নানারকম পিঠে খাওয়ার দিন৷ সারা ভারতেই খাওয়া হয় ভাজা পুলি৷ কোথাও গজক, কোথাও পুরণপুলি নামে ডাকা হয়৷ আজ শিখে নিন ভাজাপুলির রেসিপি৷

কী কী লাগবে

মুগ ডাল-১ কাপ
রাঙা আলু-২টো
ময়দা-১ কাপ
চালের গুঁড়ো-আধ কাপ
নারকেল কোরা-২ কাপ
খোয়া ক্ষীর-১ কাপ
গুড়-১ কাপ
ছোট এলাচ গুঁড়ো-৩,৪টে এলাচের
চিনি-১ কাপ
জল-২ কাপ

কীভাবে বানাবেন

প্যান গরম করে নারকেল কোরা, খোয়া ক্ষীর, গুড় একসঙ্গে একদম হালকা আঁচে নাড়তে থাকুন৷ ১০-১২ মিনিটের মধ্যেই রস ছেড়ে শুকনো পুর তৈরি হয়ে যাবে৷ এলাচ গুঁড়ো ছড়িয়ে আঁচ থেকে নামিয়ে নিন৷

মুগ ডাল সিদ্ধ করে পাতলা কাপড়ে ছেঁকে রাখুন৷ রাঙা আলু খোসা ছাড়িয়ে নিন৷ ছোট ছোট টুকরোয় কেটে সিদ্ধ করে নিন৷ নরম রাঙা আলু সিদ্ধ ডালের সঙ্গে মেশান৷ একসঙ্গে চটকে মেখে ময়দা ও চালের গুঁড়ো দিয়ে ঠেসে মেখে নিন৷ ছোট ছোট লেচি কেটে গোল গোল বল তৈরি করে নিন৷ হাতে তেল লাগিয়ে আঙুলের চাপে মাঝখানে গর্ত করে পুর ভরে পুলির আকারে গড়ে নিন৷

কড়াইতে ঘি গরম করুন৷ একসঙ্গে ২-৩ পুলি দিয়ে সোনালি করে ভেজে তুলুন৷ টিস্যুর ওপর রেখে অতিরিক্ত তেল শুষে নিন৷

প্যানে ২ কাপ জলে ১ কাপ চিনি দিয়ে ফোটাতে থাকুন৷ চিনি গলে গিয়ে পছন্দ মতো ঘন রস তৈরি করে নিন৷ ভাজা পুলির ওপর রস ছড়িয়ে দিন৷

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom