শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মৌসুমের সর্বোচ্চ ৪০.২ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১২১ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: ঈদের পর থেকেই তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শেষে আজ তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। এতে হাঁপিয়ে উঠেছে খেটে খাওয়াসহ সব শ্রেণির পেশার মানুষ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গায় মৌসুমের ও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ২৮ শতাংশ। এছাড়া সোমবার (১৫ এপ্রিল) ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও রোববার ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে এপ্রিলের শুরু থেকেই ঈদ পর্যন্ত একটানা তাপপ্রবাহে অসহ্য গরমে অতিষ্ঠ ছিল এ জেলার মানুষ। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় মূলত অসহ্য গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রার পারদ আরও উঠতে পারে বলে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে বলা হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, অসহ্য গরম পরিস্থিতি থাকবে আরও কয়েকদিন।

তিনি বলেন, ‘এ বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মার্চ, এপ্রিলে গড় তাপমাত্রা বেড়ে যায়। আর চুয়াডাঙ্গা জেলার অবস্থান কর্কটক্রান্তি রেখার কাছাকাছি হওয়ায় প্রতি বছর মার্চ ও এপ্রিলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর