বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

তানোরে শিশুদের বাজেট ভাবনা শীর্ষক আলোচনা সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৭১ সময় দেখুন
তানোরে শিশুদের বাজেট ভাবনা শীর্ষক আলোচনা সভা


সৈয়দ মাহমুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি ::

জাতীয় বাজেটে অর্থ বরাদ্দের পাশাপাশি স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে (ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা) পর্যাপ্ত অর্থ বরাদ্দ করার প্রয়োজনীয়তা তুলে ধরে আজ সোমবার (১৩ মে) রাজশাহীর তানোরের পাঁচন্দর পিএফ’এ  শিশুদের বাজেট ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

আজ সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে তানোর এপি ম্যানেজার মি: বিমল জেমস্ কস্তার সভাপতিত্ব  প্রধান অতিথি ছিলেন পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সদস্য মফিজ উদ্দীন, রফিকুল ইসলাম, গাফ্ফার উদ্দীন ও ধর্মীয় নেতৃবৃন্দসহ এলাকায় শিশু ও যুব প্রতিনিধিবৃন্দ।

মি: বিমল জেমস্ কস্তা শিশু ও যুব কল্যাণে আসন্ন ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে বিশেষ বিবেচনার জন্য পাঁচন্দর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে অনুরোধ করেন এবং অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার উপর গুরুত্ব প্রদান করেন। শিশু বিবাহ, বিদ্যালয় হতে ঝরে পড়া, শিশু শ্রম, মাদকাসক্ত, শিশুর প্রতি শারিরীক ও মানসিক সহিংসতা, শিশু ও যুবদের সুরক্ষা ও নিরাপত্তার, স্বাস্থ্যসেবা বিশেষ করে শিশু ও যুবদের অংশগ্রহন নিশ্চিত করার বিষয়কে গুরুত্ব আরোপ করে শিশু ও যুব প্রতিনিধিবৃন্দ পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্মারকলিপি পেশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যানসহ উপস্থিত অন্যান্য সদস্যগণ শিশুদের পেশকৃত বিষয়গুলোকে আসন্ন ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট পরিকল্পনার ক্ষেত্রে সর্বোচ্চ বিবেচনা ও গুরত্ব দেবার অঙ্গিকার করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর