মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Accident জিপলাইনিংয়ের দড়ি ছিঁড়ে ৩০ ফুট নীচে পড়ে গেল নাবালিকা, মানালিতে ভয়ঙ্কর কাণ্ড! দেখুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১২০ সময় দেখুন


Last Updated:

Accident: একের পর এক দুর্ঘটনার খবর দেশজুড়ে। এবার অ্যাডভেঞ্চার স্পোর্টস জিপলাইনিং করতে গিয়ে দড়ি ছিঁড়ে নীচে পড়ে গেল ১০ বছরের মেয়ে।

জিপলাইলিংয়ের সময় জিপলাইলিংয়ের সময়
জিপলাইলিংয়ের সময়

মানালি: একের পর এক দুর্ঘটনার খবর দেশজুড়ে। এবার অ্যাডভেঞ্চার স্পোর্টস জিপলাইনিং করতে গিয়ে দড়ি ছিঁড়ে নীচে পড়ে গেল ১০ বছরের মেয়ে। জিপলাইনে চড়ার সময় দড়ি ছিঁড়ে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে যায় মেয়েটি।

১০ বছর বয়সি তৃষা বিজওয়ে নামের এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে গত ৮ জুন, মানালির একটি জনপ্রিয় জিপলাইন পর্যটন কেন্দ্রে। নাগপুরের বাসিন্দা প্রফুল্ল বিজওয়ে তাঁর স্ত্রী কন্যাকে নিয়ে সেখানে গিয়েছিলেন ছুটি কাটাতে। জিপলাইনে চড়ার সময় আচমকা তার ছিঁড়ে গেলে মাঝ আকাশে ঝুলে থাকা অবস্থাতেই খাদে পড়ে যায় তৃষা।

জানা গিয়েছে, ভয়ঙ্কর এই দুর্ঘটনার ফলে তৃষা নামক ওই নাবালিকার একাধিক জায়গায় হাড় ভেঙে গিয়েছে। পরিবারের অভিযোগ, ঘটনাস্থলে কোনও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না এবং দুর্ঘটনার পরপরই তারা কোনওরকম সাহায্য পাননি। প্রথমে মানালির একটি হাসপাতালে তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসা করা হয় তাকে। এখনও সে হাসপাতালে ভর্তি।

পরিবারের অভিযোগ, ‘ওই জিপলাইন সাইটে নিরাপত্তা বলতে কিছুই ছিল না। স্টাফদেরও তেমন প্রশিক্ষণ ছিল না। হারনেস ছিঁড়ে যাওয়ার মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। জিপলাইন যে সংস্থা চালাচ্ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অ্যাডভেঞ্চার ট্যুরিজমে নিরাপত্তার বিষয়টি নিয়ে সরকার আরও কঠোর হোক।’

বাংলা খবর/ খবর/দেশ/

Accident: জিপলাইনিংয়ের দড়ি ছিঁড়ে ৩০ ফুট নীচে পড়ে গেল নাবালিকা, মানালিতে ভয়ঙ্কর কাণ্ড! দেখুন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর