বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Amazon Great Indian Festival Sale 2021: কবে থেকে শুরু হচ্ছে কেনাকাটার মহোৎসব? কী কী অফার থাকছে?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
Amazon Great Indian Festival Sale 2021: কবে থেকে শুরু হচ্ছে কেনাকাটার মহোৎসব? কী কী অফার থাকছে?


#কলকাতা: অবশেষে Amazon ভারতে তাদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২১-এর (Amazon Great Indian Festival Sale 2021) ডেট ঘোষণা করল। আসন্ন উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই Amazon নিয়ে আসতে চলেছে তাদের এই ধামাকা। ৪ অক্টোবর থেকে ভারতে শুরু হতে চলেছে Amazon-এর এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া Flipkart-এর বিগ বিলিয়ন ডেজ (Flipkart Big Billion Days) সেলের ঠিক তিন দিন আগে থেকে Amazon-এর এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল শুরু হবে। এর থেকেই বোঝা যাচ্ছে যে অনলাইনে বিভিন্ন জিনিসের ওপর পাওয়া যাবে বাম্পার অফার। এক নজরে দেখে নেওয়া যাক Amazon-এর এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে কী কী নতুন চমক থাকতে পারে।

Amazon-এর তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে (Amazon Great Indian Festival Sale 2021)  নানা ধরনের বাম্পার অফার পাওয়া যাবে। স্মার্টফোন (Smartphone), ল্যাপটপ (Laptop), অ্যাকসেসারিজ (Accessories), অডিও প্রোডাক্টস (Audio Products), টিভি (Tv), অ্যাপ্লায়েন্সেস (Appliances) ইত্যাদি বিভিন্ন প্রোডাক্টসের ওপর থাকবে বাম্পার অফার। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে প্রায় ১০০০-এর ওপর নানা ব্র্যান্ডের প্রোডাক্ট লঞ্চ করা হবে, যেমন – Apple, Asus, Fossil, HP, OnePlus, Samsung, Sony, Xiaomi ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের নতুন মডেলের স্মার্টফোন মেগা সেলের মাধ্যমে বিক্রি করা হবে। তাই বিশাল বিশাল অফার পাওয়ার জন্য আর মাত্র ক’টা দিন অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: Flipkart Big Billion Days: এক নজরে দেখে নেওয়া যাক নতুন কী কী লঞ্চ হতে চলেছে

Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale 2021)  ২০২১-এ বিশেষ ছাড় থাকবে Amazon’s Echo এর স্মার্ট স্পিকারস এবং ডিসপ্লে, Fire TV প্রোডাক্টস, Kindle E-book রিডার্সের ওপর। এছাড়াও এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে লঞ্চ করা হতে পারে Sony PlayStation 5 এবং Microsoft Xbox Consoles। Amazon Prime-এর সাবস্ক্রাইবাররা আগে থেকেই এই সেলের সুবিধা লাভ করতে পারবেন।

গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২১-এ, Amazon-এর পার্টনার হয়েছে HDFC ব্যাঙ্ক। এর ফলে HDFC ব্যাঙ্কের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় ১০ শতাংশ ছাড়ের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও HDFC ব্যাঙ্কের মাধ্যমে Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে কোনও প্রোডাক্ট কিনলে ইএমআই (EMI)-এর সুবিধাও পাওয়া যাবে। তাই বাম্পার অফারে, নিজেদের পছন্দের জিনিস কেনার জন্য অপেক্ষা করতে হবে ৪ অক্টোবর পর্যন্ত। কারণ সেই দিনই, Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২১ শুরু হতে চলেছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর