বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘নির্বাচনী প্রতীক বিক্রির চেষ্টা’ ভোটার বিভ্রান্ত হবেন না —প্রার্থীর আহ্বান ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র জ্যাম ভোগান্তিতে কর্মজীবী মানুষ ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই!

Bangla news: বড়বাজারের ব্যবসায়ীকে ‘মাওবাদী’ চিঠি…একদম স্পষ্ট করে লেখা সব দাবি, কী দিতে হবে, কী ভাবে দিতে হবে! তারপর..

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৭০ সময় দেখুন


Last Updated:

চিঠিতে নিজেকে মাওবাদী সংগঠনের সদস্য বলে দাবি করেছে সমীর মণ্ডল নামের এক ব্যক্তি৷ চেয়েছে ৫০ লক্ষ টাকা৷ গুপী ওরফে মুকুল নামে এক মাওবাদী সদস্যের কাছে এই টাকা পৌঁছে দিতে বলা হয়েছে চিঠিতে৷

News18News18
News18

কলকাতা: ঝাড়গ্রাম নয়, পুরুলিয়া নয়৷ খাস কলকাতায় ‘মাওবাদী হুমকি’৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল বড়বাজার এলাকায়৷ জানা গিয়েছে,বড়বাজারের এক ব্যবসায়ীর কাছে টাকা চেয়ে ‘মাওবাদী’ হুমকি চিঠি এসেছে৷ বড়বাজারর ওল্ড চিনা বাজার স্ট্রিটের একটি সোনার দোকানের মালিকের কাছে এই ‘মাওবাদী’ চিঠি এসেছে বলে সূত্রের খবর৷ চিঠিতে জানানো হয়েছে, সংগঠনের তহবিলে ৫০ লক্ষ টাকা জমা দিতে হবে৷

চিঠিতে নিজেকে মাওবাদী সংগঠনের সদস্য বলে দাবি করেছে সমীর মণ্ডল নামের এক ব্যক্তি৷ চেয়েছে ৫০ লক্ষ টাকা৷ গুপী ওরফে মুকুল নামে এক মাওবাদী সদস্যের কাছে এই টাকা পৌঁছে দিতে বলা হয়েছে চিঠিতে৷

উল্লেখ করা হয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর কলোনির একটি ঠিকানাও৷ ওই ঠিকানায় গুপী ওরফে মুকুলকে ওই টাকা পৌঁছে দিতে বলা হয়েছে৷

তবে চিঠিটি পাওয়ার পরেই এ নিয়ে বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট ওই ব্যবসায়ী জয়ন্ত চৌধুরী৷ পুলিশের অবশ্য সন্দেহ, চিঠিটি কি আদৌ মাওবাদীরা পাঠিয়েছে, নাকি কেউ ঠাকানোর চেষ্টা করছে বা বাজে মজা করছে ওই ব্যবসায়ীর সঙ্গে? খতিয়ে দেখা হচ্ছে সবকিছুই৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kolkata News: বড়বাজারের ব্যবসায়ীকে ‘মাওবাদী’ চিঠি…একদম স্পষ্ট করে লেখা সব দাবি, কী দিতে হবে, কী ভাবে দিতে হবে! তারপর..



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর