বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Bangladeshi: ৩৫ বছর ধরে পরিচয় লুকিয়ে কলকাতায় আশ্রয়! ১ বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে কলকাতা পুলিশKolkata Police starts investigation against a Bangladeshi who took refuge in Kolkata for 35 years under false pretenses know detail

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২১৭ সময় দেখুন


Last Updated:

Bangladeshi: অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে তৎপরতা কলকাতা পুলিশের। কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশের পরেই এই তৎপরতা শুরু হয়েছে বলে সূত্রের খবর।

বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে কলকাতা পুলিশবাংলাদেশির বিরুদ্ধে তদন্তে কলকাতা পুলিশ
বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে কলকাতা পুলিশ

কলকাতা: অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে তৎপরতা কলকাতা পুলিশের। কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশের পরেই এই তৎপরতা শুরু হয়েছে বলে সূত্রের খবর। ১৯৯১ সাল থেকে দক্ষিণ কলকাতায় পরিচয় গোপন করে থাকা এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে এবার তদন্তে নামল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই ব‍্যক্তি সম্পর্কে অভিযোগ পেয়েছিল এফআরআরও বা ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। একইসঙ্গে সূত্রের দাবি, এফআরআরও-এর আধিকারিকরা অনুসন্ধান চালিয়ে ওই ব‍্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে।

অনুসন্ধানে উঠে এসেছে ওই ব্যক্তি বাংলাদেশের পাসপোর্ট ও বৈধ নথি ছাড়া অবৈধ ভাবে এদেশে চলে আসেন ১৯৯১ সালে। তারপর এদেশের ভুয়ো পরিচয়পত্র তৈরি করেন। সরকারি আধিকারিকদের কাছে নিজের পরিচয় গোপন করেই পরিচয়পত্র বানিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গেও প্রতারণা করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।

অনুসন্ধান শেষে এফআরআরও এর তরফে বিষয়টি জানানো হয় সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনকে। যৌথ ভাবে ওই ব‍্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় ভবানীপুর থানায়। ভবানীপুর থানা ইতিমধ্যে মামলা রুজু করেছে, যার তদন্ত শুরু করেছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Bangladeshi: ৩৫ বছর ধরে পরিচয় লুকিয়ে কলকাতায় আশ্রয়! ১ বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে কলকাতা পুলিশ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর