বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Bardhaman news: বড়দিনে পিকনিকের মুডে বর্ধমান, চলল নৌকাবিহার থেকে খেলাধুলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ সময় দেখুন



Last Updated:

Bardhaman news: পিকনিকের মধ্য দিয়ে বড়দিনের উৎসবে মাতলেন বর্ধমানের বাসিন্দারা। শহরের পিকনিক স্পটগুলিতে ছিল উপচে পড়া ভিড়। সবাই যে যার মতো করে বড়দিনের আনন্দ উপভোগ করলেন।

বড়দিনে পিকনিকে মাতল জেলা

বর্ধমান: পিকনিকের মধ্য দিয়ে বড়দিনের উৎসবে মাতলেন বর্ধমানের বাসিন্দারা। শহরের পিকনিক স্পটগুলিতে ছিল উপচে পড়া ভিড়। সবাই যে যার মতো করে বড়দিনের আনন্দ উপভোগ করলেন। দামোদরের তীরে অনেক স্পটেই এদিন পিকনিক পার্টির ভিড় লক্ষ্য করা গিয়েছে। ভিড় ছিল আউশগ্রামের জঙ্গল, পূর্বস্হলীর পিকনিক স্পটগুলিতেও।

আরও পড়ুন: ৫৩ বছর পরে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে পাকিস্তান সেনা, ভারতের জন্য কতটা চিন্তার?

হাড় কাঁপানো শীত ছিল না। তবুও যে শীত ছিল তা উপভোগ্য। সেই শীতের মিঠে রোদ পিঠে নিয়ে সকাল সকাল অনেকেই পৌঁছে গিয়েছিলেন বর্ধমানের পিকনিক স্পটগুলিতে। বড়দিন থেকেই পিকনিকের মরশুম শুরু হয়ে গেল বলাই যায়। এরপর রয়েছে বর্ষশেষ, ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর পালা। ওই দিনগুলিতেও বরাবর ব্যাপক ভিড় দেখা যেতে পারে পিকনিক স্পটগুলিতে।

আরও পড়ুন: বসের সঙ্গে সঙ্গম করতে হবে, স্ত্রীকে জোর করলেন স্বামী! না মানতেই তিন তালাক

এদিন ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে বর্ধমানের সদরঘাটে দামোদরের চরে। দামোদরের বালিয়ারি চিকচিক করা জলকে সাক্ষী রেখে চলল চড়ুইভাতি। অনেককে দামোদরে নৌকোবিহার করতে দেখা গিয়েছে। রান্নাবান্নার সঙ্গেই চলেছে ব্যাডমিন্টন, ঘুড়ি ওড়ানো, নাচগান।

ভিড় লক্ষ্য করা গিয়েছে বর্ধমানের ইদিলপুর, পাল্লা রোডে দামোদরের তীরে। অনেকেই আবার গিয়েছিলেন আউশগ্রামের জঙ্গলে। সেখানে ভালকিমাচানে ছিল উপচে পড়া ভিড়। জঙ্গলে ঘোরার পাশাপাশি অনেকে ঘুরে দেখেছেন ইছাই ঘোষের দেউল, বর্ধমান রাজার তৈরি জলটুঙ্গি। ওড়গ্রামের জঙ্গলেও ছিল পিকনিক পার্টির ভিড়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর