Last Updated:
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তিবিদ অতুল সুভাষ আত্মহত্যা মামলায় বড় মোড়। গ্রেফতার স্ত্রী। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে এমনটাই রবিবার পুলিশ সূত্রে জানানো হয়েছে।
শুধু স্ত্রী নয়। অতুলের শাশুড়ি নিশা, এবং ভাই অনুরাগকেও আগেই প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হয়েছে। বেঙ্গালুরুর আদালতে হাজির করা হয় তাঁদের। পরে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
আরও পড়ুন: ‘লা নিনা’ হুঁশিয়ারি…! আর মাত্র…! ভয়ঙ্কর দুর্যোগের অশনি সঙ্কেত! কী হতে চলেছে? এল আবহাওয়ার চরম সতর্কবাণী
অতুল সুভাষ মামলা ঘিরে গত কয়েকদিন যাবৎ উত্তাল গোটা দেশ। সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলেছে এই তথ্যপ্রযুক্তি কর্মীর মর্মান্তিক রহস্য মৃত্যুর ঘটনা। বারবারই অতুলের পরিবারের তরফে অভিযোগের আঙুল ওঠে স্ত্রী নিকিতার বিরুদ্ধে। অতুলের নোটেও সেদিকেই অভিযোগ।
অবশেষে এই মামলায় অভিযুক্ত- স্ত্রীকে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত নিশা সিংহানিয়া এবং শ্যালক অনুরাগ সিঙ্গানিয়াকে প্রয়াগরাজ থেকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয় এবং বিচার বিভাগীয় হেফাজতে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
Kolkata,West Bengal
December 15, 2024 11:01 AM IST
Bengaluru Engineer Death Case: বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষ মৃত্যু মামলায় বিরাট আপডেট! গ্রেফতার স্ত্রী! জালে শাশুড়ি-শ্যালকও?