বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Bike News: রাতে বাইক চালালে রাস্তার কুকুর ধাওয়া করে? বাঁচার সহজ উপায় জেনে নিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
Bike News: রাতে বাইক চালালে রাস্তার কুকুর ধাওয়া করে? বাঁচার সহজ উপায় জেনে নিন


#কলকাতা: ভারতের বহু মানুষ বাইকে যাতায়াত করেন। অনেকেই রাতেও বাইক চালান। ফলে অনেকেরই নিশ্চয়ই অভিজ্ঞতা হয়েছে, রাতের বেলা বাইক চালালে বেশ কিছু রাস্তায় কুকুরের দল ধাওয়া করে। এক বা একাধিক কুকুর বাইকের পিছনে অনেকটা দূর পর্যন্ত ছুটতে থাকে।

এটা নিশ্চয়ই কোনো না কোনো সময় সেই সব লোকের সঙ্গেই ঘটেছে, যারা কুকুর আছে এমন শান্ত রাস্তায় রাতে বাইক চালায়। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন, কীভাবে এটি এড়ানো যায়? বাইক চালানোর সময় কুকুরের ঘেউ ঘেউ করা এবং তাড়া করা এড়ানো যায় খুব সহজেই।

একটি উপায় আছে, যা অবলম্বন করে আপনি আপনার মোটরসাইকেলের পিছনে কুকুরের ঘেউ ঘেউ এবং তাড়া করা আটকাতে পারেন। এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল।

আরও পড়ুন- ভারতের Bajaj-Tvs-বাইকের রাজত্ব আফ্রিকায়, চিনা কোম্পানির দাপাদাপি বন্ধ

আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনি যখনই একটু বেশি গতিতে বাইক চালান, তখনই কুকুর ঘেউ ঘেউ করে আপনাকে তাড়া করে। কুকুর আসলে গতিতে থাকা বাইকটাকে ধরতে চায়। কিন্তু, যদি আপনি ঠিক উল্টো কাজটা করেন, তা হলে কী হবে!

আপনি রাস্তায় কুকুর দেখলেই বাইকের গতি কমিয়ে ফেলুন। তার পর কুকুরের পাশ দিয়ে খুব ধীরে চলে যান। তা হলে কুকুরটি ঘেউ ঘেউ করবে না এবং আপনাকে তাড়াও করবে না।

প্রয়োজনে মোটরসাইকেল থামিয়ে ধীরে ধীরে ওই পথ থেকে সরে যেতে পারেন। এতে রাস্তার কুকুরগুলো আপনার বাইকের পিছনে ঘেউ ঘেউ করা বন্ধ করবে।

আপনাকে শুধু খেয়াল রাখতে হবে, কুকুর ঘেউ ঘেউ করলে যেন আপনি আতঙ্কিত হয়ে না পড়েন! এক্ষেত্রে মোটরসাইকেল খুব দ্রুত চালানো যাবে না। যদি আপনি এমনটা করতে পারেন, তা হলে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না। আর ধীরে বাইক চালিয়ে গেলে কুকুরগুলি আপনাকে দেখে ছুটেও আসবে না।

আরও পড়ুন- ইঞ্জিনে পাখির ধাক্কা! মাঝ আকাশে স্পাইসজেট-এর বিমানে আগুন! বাঁচাল পাইলট-এর বুদ্ধি

Published by:Suman Majumder

First published:

Tags: Bike news, Motorcycle



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর