বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘নির্বাচনী প্রতীক বিক্রির চেষ্টা’ ভোটার বিভ্রান্ত হবেন না —প্রার্থীর আহ্বান ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র জ্যাম ভোগান্তিতে কর্মজীবী মানুষ ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই!

budget-smartphones-with-great-design-realme-c30s-moto-g31-redmi-10-prime-more | পুজোর মরশুমে স্মার্টফোন কিনতে চান? তা-হলে দেখে নিন দুর্দান্ত ডিজাইনের কিছু ফোন – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৩৮ সময় দেখুন
budget-smartphones-with-great-design-realme-c30s-moto-g31-redmi-10-prime-more | পুজোর মরশুমে স্মার্টফোন কিনতে চান? তা-হলে দেখে নিন দুর্দান্ত ডিজাইনের কিছু ফোন – News18 Bangla


ভারত জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। এই উৎসবের মরশুমে চলে নানা অফার। তাই এই সময়টায় স্মার্টফোন কেনার জন্য অপেক্ষা করে থাকে বহু মানুষ। সেই সব ক্রেতাদের কথা মাথায় রেখেই বাজারে একটার পর একটা নতুন ফোন লঞ্চ করে চলেছে বিভিন্ন ফোন প্রস্তুতকারী সংস্থা। তবে এই স্মার্টফোনগুলির বেশির ভাগের দামই সাধ্যের মধ্যেই থাকবে। ফলে যাঁরা বাজেটের মধ্যে ফোন কিনতে চান, তাঁদের জন্য এটাই তো দারুন সুযোগ। আসলে বর্তমানে ভারতে মিড রেঞ্জের স্মার্টফোন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আর দেশের বাজারে তো এমনিতেই বিভিন্ন ধরনের ফোন রয়েছে। তাই এক নজরে দেখে নেওয়া যাক, আধুনিক ডিজাইনের উন্নত মানের পাঁচটি ফোনের বিষয়ে, যা থাকবে একেবারে বাজেটের মধ্যেই।

Realme C30s:

সম্প্রতি এই ফোন লঞ্চ করা হয়েছে। রিয়েলমি-র এই স্মার্টফোন সকলের বাজেটের মধ্যে হলেও তা খুবই আধুনিক ডিজাইনের। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যেখানে মিলবে ১০ডব্লিউ চার্জিং স্পিড। এর পাশাপাশি এই ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক এসসি৯৮৬৩এএসওসি। রিয়েলমির এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, ৮.৫ এমএম-এর আল্ট্রা স্লিম মাইক্রো টেক্সচার অ্যান্টি স্লিপ ডিজাইনের সুবিধা। রিয়েলমি সি৩০এস স্মার্টফোনের ওজন ১৮৬ গ্রাম। আর রয়েছে দুটি রঙের ভ্যারিয়েন্টও। যার মধ্যে একটি হল স্ট্রাইপ ব্লু এবং আর অন্যটি হল স্ট্রাইপ ব্ল্যাক। এই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪৯৯ টাকা। রিয়েলমি সি৩০এস স্মার্টফোনের ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৯৯৯ টাকা।

আরও পড়ুন – Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা

Poco C3:

পোকো সি৩ স্মার্টফোনে রয়েছে ইউনিবডি ডিজাইন, যা দুটি টোন গ্র্যাডিয়েন্ট ডিজাইনের অনুরূপ। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। পোকো-র এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। আর তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে পোকো সি৩ স্মার্টফোনটি। সেগুলি হল – ম্যাট ব্ল্যাক, আর্টিক ব্লু এবং লাইমগ্রিন। এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৯৯৯৯ টাকা। আর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১০৯৯৯ টাকা।

Redmi 9 Activ:

এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্টি স্লিপ গ্রিল ডিজাইন। এ-ছাড়াও জলের থেকে রক্ষা পাওয়ার জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে স্প্ল্যাশপ্রুফ ডিজাইন। রেডমির এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট এবং হাইপার ইঞ্জিন গেম টেকনোলজি। এই ফোন পাওয়া যাচ্ছে তিনটি কালার অপশনে। সেগুলি হল – মেটালিক পার্পল, কার্বন ব্ল্যাক এবং কোরাল গ্রিন। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনেট স্টোরেজ মডেলের দাম ৮৯৯৯ টাকা। রেডমি ৯ অ্যাক্টিভ স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের মডেলের দাম ১০৪৯৯ টাকা।

আরও পড়ুন – ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

Moto G31:

এই বাজেট স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে বেশ চটকদার ডিজাইন। মোটো-র ফোনে রয়েছে রাউন্ডেড কেসিং এবং ট্রিপল ক্যামেরা সেট-আপ। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৪ ইঞ্চির ম্যাক্স ভিশন ডিসপ্লে এবং টিয়ার ড্রপ ক্যামেরা। এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর পাশাপাশি রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম ১০৪৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম ১১৯৯৯ টাকা।

Xiaomi Redmi 10 Prime:

এই ফোনে ব্যবহার করা হয়েছে স্লিক এবং গ্লসি ডিজাইন। রয়েছে কোয়াড-ক্যামেরা সেট-আপ। তা-ছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ৯০ জেড অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট। এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপ এবং মিডিয়াটেক হাইপার ইঞ্জিন ২.০ এর গেম টার্বো মোড। শাওমির এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ডব্লিউ ফাস্ট চার্জ যুক্ত। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩৪৯৯ টাকা।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Budget Smartphone, Poco, Realme, Redmi, Tech news



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর