বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

CGC সার্টিফিকেট ছাড়াই বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও এজিএম করেছে লিগ্যাসি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৪১৩ সময় দেখুন
CGC সার্টিফিকেট ছাড়াই বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও এজিএম করেছে লিগ্যাসি – Corporate Sangbad


বিশেষ প্রতিবেদক : কর্পোরেট গভর্নেস কম্প্লায়েন্স সার্টিফিকেট ছাড়াই তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। তাদের ওয়েবসাইট পর্যবেক্ষন করে এ তথ্য পাওয়া গেছে। ওয়েবসাইটটি পর্যবেক্ষন করে দেখা যায়, কোম্পানির প্রকাশিত ২০১৯-২০২০ সালের বার্ষিক প্রতিবেদনের সাথে কম্প্লায়েন্স সার্টিফিকেট নেই। এছাড়া ২০১৮-২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন পর্যবেক্ষন করে দেখা গেছে ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের বার্ষিক প্রতিবেদনটি ২০১৮ সালের ৩ জুন জারিকৃত কর্পোরেট গভর্নেস কোড অনুসারে করার পরিবর্তে তারা ২০১২ সালের কর্পোরেট গভর্নেস গাইড লাইন পরিপালন করেছে লিগ্যাসি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার কম্প্লায়েন্স সার্টিফিকেট ছাড়াই তাদের বার্ষিক প্রতিবেদন ওয়েব সাইটে প্রকাশ করেছে। কর্পোরেট গভর্নেন্স কোডের শর্তাবলী অনুযায়ী এজিএম এর আগে সকল তালিকাভুক্ত কোম্পানিকে কোনো নিরীক্ষা ফার্ম কতৃক একজন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট; বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, বা চার্টার্ড সেক্রেটারিজ অ্যাক্ট, ২০১০এ সংজ্ঞায়িত চার্টার্ড সেক্রেটারি কতৃক একটি CGC সার্টিফিকেট নিতে হবে। যা সংশ্লিষ্ট বছরের বার্ষিক প্রতিবেদনে দিতে হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২০১৮ সালের ২০ জুন জারি করা ডিসক্লোজার সংক্রান্ত নির্দেশনার ক্লজ নম্বর ৯ (২) অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন ২০১৫ এর রেগুলেশন ২১ অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ওয়েবসাইটে বিস্তারিত আর্থিক বিবরণী ও বার্ষিক প্রতিবেদন প্রকাশ করতে হবে।

অন্যদিকে, ৩ জুন ২০১৮ সালে জারিকৃত কর্পোরেট গভর্নেন্স কোডের ৮ এর (১) নং ক্লজ এ বলা আছে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের সাথে কোম্পানির লিঙ্কযুক্ত একটি অফিসিয়াল ওয়েবসাইট থাকতে হবে। কোম্পানি তালিকাভুক্তির তারিখ থেকে ওয়েবসাইটটিকে কার্যকরী রাখতে হবে।

২০১৮ সালের কর্পোরেট গর্ভনেন্স কোডের ৯ এর (২) নং ক্লজে আরও বলা হয়েছে, যিনি এই কর্পোরেট গভর্নেন্স সার্টিফিকেট প্রদান করবেন তাকে শেয়ারহোল্ডারদের দ্বারা বার্ষিক সাধারণ সভায় নিয়োগপ্রাপ্ত হতে হবে।

কোনো পাবলিক লিমিটেড কোম্পানি কর্পোরেট গভর্নেস কোড অমান্য করলে তাদের জন্য কি ব্যবস্থা জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর চীফ অপারেটিং অফিসার সাইফুর রহমান মজুমদার কর্পোরেট সংবাদকে বলেন, কোম্পানির রিপোটিং এর বিষয় এটি কোম্পানিকে অবশ্যই সিজিসি সার্টিফিকেট নিতে হবে। কেউ এর ব্যতিক্রম করে থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে তাদের বিষয়ে বিএসইসিকে অবহিত করা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম এর কাছে এ প্রসঙ্গে কথা বলতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাতে এ বিষয়ে কথা না বলে এড়িয়ে যান।

পুঁজিবাজার বিশ্লেষক মো. মিজানুর রহমান এফসিএস এ প্রসঙ্গে বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলোর দুর্বল মনিটরিং এর কারনে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং বিএসইসির জোরালো নজরদারী না থাকার কারনেই কোনো পাবলিক লিমিটেড কোম্পানি এ হেন কাজ করে পার পেয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এসকল কারনেই পুঁজিবাজার স্থিতিশীল হয় না। তিনি বলেন পুঁজিবাজারের উন্নয়নের জন্য এ জাতীয় কোম্পানিগুলিতে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করে সরাসরি বিএসইসির নিয়ন্ত্রন প্রতিষ্ঠা হওয়া দরকার, তবেই পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরে আসবে।

লিগ্যাসি ফুটওয়্যার এর এমডি কাজী রাফি আহমদ কর্পোরেট সংবাদকে বলেন, ভুলবশত সিজিসি সার্টিফিকেট ২০১৯-২০২০ এর বার্ষিক প্রতিবেদন এ দেয়া হয়নি। ফলে ডিএসই আমাকে শোকজ নোটিশ দিলে তার ব্যখ্যা দিয়েছি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর