বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Chandrayaan 3: রুদ্ধশ্বাস অপেক্ষা… চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়ে ইতিহাস গড়বে ভারত! সরাসরি সম্প্রচার দেখতে আহ্বান ISRO-র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
Chandrayaan 3: রুদ্ধশ্বাস অপেক্ষা… চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়ে ইতিহাস গড়বে ভারত! সরাসরি সম্প্রচার দেখতে আহ্বান ISRO-র


চাঁদের একেবারে কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান ৩। অপেক্ষা আর কিছু সময়ের। রুদ্ধশ্বাস সেই সময়টুকু পেরিয়ে যেতে পারলেই হয়তো পৃথিবীর ইতিহাসে নাম তুলে ফেলবে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে নামবে প্রথম কোনও মনুষ্যপ্রেরিত যান। সেই দিকেই তাকিয়ে সারা দেশ।

আপাতত চন্দ্রযান ৩-এর ল্যান্ডার মডিউলটি সফল ভাবে তার দ্বিতীয় এবং চূড়ান্ত ডি-বুস্টিং অপারেশন শেষ করেছে। ২০ অগাস্টই সেটি চাঁদের কক্ষপথের এমন অবস্থানে পৌঁছেছে যার থেকে চন্দ্রপৃষ্টের সর্বনিম্ন দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। চন্দ্রপৃষ্ঠের দূরতম বিন্দুটি ১৩৪ কিলোমিটার। গত রবিবারই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO জানিয়েছে, আপাতত মডিউলটি অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষা সেরে নির্ধারিত ল্যান্ডিং সাইটে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করবে।

আরও পড়ুন –  Chandrayaan 3: ফের এল টাটকা তাজা চাঁদের ছবি, মিশন কি শুধু ফটো তুলতেই গেছে, নাকি আছে বড় দায়িত্ব

গত ১৪ জুলাই, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদে ভারতের তৃতীয় অভিযান শুরু হয়েছিল। সফল উৎক্ষেপণের কয়েক সপ্তাহ পরে, ৫ অগাস্ট, ল্যান্ডারটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে।

আগেই জানানো হয়েছিল সব কিছু ঠিক থাকলে আগামী ২৩ অগাস্ট চাঁদের পিঠে সফট ল্যান্ডিং করবে চন্দ্রযান ৩। এবার সময় সম্পর্কেও একটা ধারণা দিয়েছে ISRO। ট্যুইট করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, ‘চন্দ্রযান-৩ ভারতীয় সময় ২৩ অগাস্ট, ২০২৩ সন্ধ্যা ৬টা ০৪ মিনিট নাগাদ চাঁদে অবতরণ করবে।’

এর আগে চন্দ্রযান ২-এ চাঁদের এই অন্ধকার অংশেই নামতে চেয়েছিল। পারেনি। ২৩ অগাস্ট চন্দ্রযান ৩-এর ল্যান্ডার মডিউলটি চাঁদের মাটি ছুঁয়ে ফেললেই আমেরিকা, চিন এবং রাশিয়ার পরে চতুর্থ দেশ হিসেবে নিজের স্থান পাকা করবে ভারত। শুধু তাই নয়, চাঁদের দক্ষিণাংশে নামতে পারা প্রথম দেশ হিসেবেও নাম তুলবে ইতিহাসে। কারণ ইতিমধ্যেই ক্রাশ ল্যান্ডিং করেছে রাশিয়ার যান লুনা ২৫।

ISRO জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার সফট ল্যান্ডিং করার পরে প্রপালশন মডিউল চাঁদকে প্রদক্ষিণ করতে থাকবে।

সরাসরি সম্প্রচার—

চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিং দেখতে পাবেন সারা বিশ্বের মানুষ। গত ২০ অগাস্ট ISRO ট্যুইট করে জানিয়েছিল, ভারতীয় সময় ২৩ অগাস্ট বিকেল ৫টা ২৭ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করা হবে এই অভিযান। ISRO-র নিজস্ব ওয়েবসাইট, YouTube চ্যানেল, Facebook পেজ-এ দেখা যাবে। পাশাপাশি DD National চ্যানেলে দেখা যেতে পারে।

এই ঐতিহাসিক মুহূর্তকে চাক্ষুষ করার জন্য সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাছে আবেদন রেখেছে ISRO। যাতে ভবিষ্যৎ প্রজন্ম চন্দ্রযান-৩-এর সফট ল্যান্ডিং-এর সাক্ষী থাকতে পারে।

First published:

Tags: Chandrayaan 3



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর