বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Crime News: বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, নগ্ন অবস্থায় পুরুষ সঙ্গীকে বারান্দায় পাঠালেন মহিলা! তার পর যা করলেন, শিউড়ে উঠতে হয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


Last Updated:

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নিজের পুরুষ সঙ্গী নগ্ন অবস্থায় থাকাকালীন তাঁকে বারান্দায় যেতে বলেন ওই মহিলা৷ ওই দিন রাতে নাগাসাকির তাপমাত্রা ৩.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়৷

প্রতীকী ছবি৷ প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷

টোকিও: বাইরে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে৷ এই অবস্থাতেই নিজের পুরুষ সঙ্গীকে নগ্ন অবস্থায় রাতভর বারান্দায় আটকে রাখলেন মহিলা৷ প্রবল ঠান্ডায় কার্যত মৃতপ্রায় অবস্থায় ওই ব্যক্তিকে পুলিশ উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি৷ হাসপাাতালে নিয়ে যাওয়ার পর হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় মহিলার পুরুষ সঙ্গীর৷

দক্ষিণ জাপানের নাগাসাকিতে এই নৃশংস ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএফপি৷ ২০২২ সালের এই ঘটনা ঘটলেও সম্প্রতি ওই মহিলাকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁর বিরুদ্ধে প্রাণঘাতী অত্যাচারের অভিযোগ এনেছে পুলিশ৷ যদিও এই পদক্ষেপ করতে পুলিশের এত সময় কেন লাগল, তা স্পষ্ট নয়৷

আরও পড়ুন: সঙ্গমে নারাজ স্ত্রী-বান্ধবী, কিশোরের উপরে নজর পড়ল দুই যুবকের! কানপুরে নারকীয় কাণ্ড

জানা গিয়েছে, ধৃত মহিলার বয়স ৫৪ বছর৷ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নিজের পুরুষ সঙ্গী নগ্ন অবস্থায় থাকাকালীন তাঁকে বারান্দায় যেতে বলেন ওই মহিলা৷ ওই দিন রাতে নাগাসাকির তাপমাত্রা ৩.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়৷ এর পর বারান্দার দরজা আটকে দেন তিনি৷ পরের দিন আপতকালীন নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ একটি ঘর থেকে উদ্ধার করা হয় ৪৯ বছর বয়সি ওই ব্যক্তিকে৷ তখন তাঁর মৃতপ্রায় অবস্থা৷ হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি৷

ওই মহিলা আগেও একবার নিজের ওই পুরুষ সঙ্গীর উপরে ছুরি নিয়ে আক্রমণ করেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ৷ এত কিছুর পরেও অবশ্য নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন ওই মহিলা৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

Crime News: বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, নগ্ন অবস্থায় পুরুষ সঙ্গীকে বারান্দায় পাঠালেন মহিলা! তার পর যা করলেন, শিউড়ে উঠতে হয়

Next Article

Viral News: গরমের মধ্যে আইসক্রিম খেতে গিয়ে বিপত্তি! আইসক্রিমের মধ্যে ওটা কী? তাজ্জব ব্যক্তি, মুহূর্তে ভাইরাল পোস্ট



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর