বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Cyber Fraud: ফোনে বার বার মিসড কল আসে? সাবধান, ব্যাঙ্ক থেকে গায়েব হয়ে যাবে টাকা! ভয়াবহ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ সময় দেখুন
Cyber Fraud: ফোনে বার বার মিসড কল আসে? সাবধান, ব্যাঙ্ক থেকে গায়েব হয়ে যাবে টাকা! ভয়াবহ


#নয়া দিল্লি:  প্রযুক্তির অগ্রগতির যুগে বেশিরভাগ কাজই এক ক্লিকে হয়ে গেলেও, একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বিপদের সংখ্যা। কখনও ওটিপি শেয়ার করার কারণে, আবার কখনও পাসওয়ার্ডের কারণে সাইবার জালিয়াতির ঘটনা সামনে আসে। কিন্তু দিল্লিতে সাইবার ক্রাইমের এক চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। আসলে, দিল্লিতে একটি নিরাপত্তা এজেন্সি চালানো একজন ব্যক্তি সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। চমকপ্রদ বিষয় হল, শুধুমাত্র একটি মিসড কল দিয়ে হ্যাকাররা সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ লাখ টাকা চুরি করেছে। শুনতে অবাক লাগলেও দিল্লির সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে সারা দেশে। এমনও যে ঘটতে পারে, তা অনেকেই বিশ্বাস করতে পারছেন না। একটি মিসড কল দিয়েই ওই ব্যক্তির ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে গায়েব করা হয়েছে ৫০ লাখ টাকা।

দিল্লির ওই ব্যক্তি জানিয়েছেন যে, ১৩ নভেম্বর একটি অপরিচিত নম্বর থেকে একটি কল আসে, যা তোলার পর আর কোনও শব্দ আসেনি এবং কিছুই শোনা যায়নি। এরপরও তিনি সেই নম্বর থেকে মিসড কল পেতে থাকেন। দিল্লির ওই ব্যক্তি জানিয়েছেন যে, তিনি ৩-৪ বার ফোন তুলেছিলেন, কিন্তু কেউ উত্তর দেয়নি এবং প্রায় ১ ঘন্টা ধরে সেই মিসড কলের প্রক্রিয়া চলতে থাকে। এর কিছুক্ষণ পরেই তিনি মেসেজ পেয়ে জানতে পারেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ লাখ টাকা তোলা হয়েছে। দিল্লির ওই ব্যক্তি জানিয়েছেন যে, তিনি কারও সঙ্গে কোনও ধরনের ওটিপি শেয়ার করেননি। অন্য দিকে, এই অদ্ভুত ঘটনায় ডিসিপি সাইবার সেলের তরফে জানানো হয়েছে যে, ওই ব্যক্তির ফোনে ওটিপি এসেছিল, কিন্তু ফোন হ্যাক হওয়ার কারণে, ওই ব্যক্তি তা না জানতে পারলেও হ্যাকারের কাছে সেটি পৌঁছে যায়। এরপরই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ লাখ টাকা তুলে নেওয়া হয়।

হ্যাকাররা ফোন নিয়ন্ত্রণ করে –

একজন আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন যে, এইভাবে প্রতারকরা জনতার মোবাইল ফোন ক্যারিয়ারের সঙ্গেও যোগাযোগ করে এবং তাদের সিম কার্ড সক্রিয় করতে বলা হয়। একবার এটি ঘটলে, হ্যাকাররা ফোনের নিয়ন্ত্রণ নেয় এবং এমন ঘটনা ঘটায়। বর্তমানে ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ তা তদন্ত করছে। এই বিষয় সামনে আসার পরে, ইতিমধ্যেই তা নিয়ে শোরগোল শুরু হয়েছে।

Published by:Piya Banerjee

First published:

Tags: Crime, Cyber Fraud, Missed Call



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর