রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

Delhi assembly elections: এবার দিল্লিতে নতুন ‘কন্যাশ্রী’, মাসিক কত টাকা করে পাবেন মহিলারা? বড় ঘোষণা কেজরিওয়ালের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ সময় দেখুন



Last Updated:

কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন, যেহেতু কয়েকদিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, তাই এখনই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠান সম্ভব হবে না৷

দিল্লির মুখ্যমন্ত্রী অতিশির সঙ্গে কেজরিওয়াল৷

নয়াদিল্লি: বাংলায় সফল হওয়ার পর রাজ্যে রাজ্যে ভোটে জেতার জন্য ক্ষমতাসীন সরকারগুলির অস্ত্র হয়ে উঠছে কন্যাশ্রী মডেল৷ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগেও মহিলা ভোটারদের মন পেতে লড়কি বহিন প্রকল্পে মাসিক অনুদানের পরিমাণ বাড়িয়েছিল একনাথ শিন্ডে সরকার৷ এবার একই পথে হাঁটল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও৷

বৃহস্পতিবারই অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, মহিলা সম্মান প্রকল্পে যোগ্য মহিলাদের মাসে ১০০০ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে দিল্লি সরকারের মন্ত্রিসভা৷ একই সঙ্গে কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন, দিল্লিতে আপ যদি টানা তৃতীয় বারের জন্য সরকার গড়ে তাহলে মহিলাদের এই মাসিক অনুদানের পরিমাণ বাড়িয়ে ২১০০ টাকা করা হবে৷

আগামী বছর ফেব্রুয়ারি মাসেই দিল্লিতে বিধানসভা নির্বাচন৷ তার আগে এই ঘোষণা করে দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ কেজরিওয়াল যখন এই ঘোষণা করছেন, তখন তাঁর পাশেই বসে দিল্লির মুখ্যমন্ত্রি অতিশি৷

আরও পড়ুন: কুলতলির পর ফারাক্কা, শিশু কন্যা ধর্ষণ-খুনে ৫৯দিনের মধ্যে শেষ শুনানি, শুক্রে রায়

তবে কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন, যেহেতু কয়েকদিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, তাই এখনই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠান সম্ভব হবে না৷ মাসিক ২১০০ টাকা করে অনুদান পাওয়ার জন্য মহিলাদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও তড়িঘড়ি শুক্রবার থেকে শুরু করে দিচ্ছে আপ সরকার৷

তবে মাসে মাসে এই বিপুল পরিমাণ অর্থের জোগান কোথা থেকে আসবে, তা নিয়ে কোনও স্পষ্ট জবাব দেননি কেজরিওয়াল৷ তিনি শুধু বলেন, হিসাবরক্ষার ক্ষেত্রে আমি একজন জাদুকর৷ কোথা থেকে টাকা আসবে এবং কীভাবে তা খরচ করতে হবে আমি ভাল ভাবে জানি৷ আমি যখন কিছু বলি, সেটা করে দেখাই৷

বাংলা খবর/ খবর/দেশ/

Delhi assembly elections: এবার দিল্লিতে নতুন ‘কন্যাশ্রী’, মাসিক কত টাকা করে পাবেন মহিলারা? বড় ঘোষণা কেজরিওয়ালের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর