বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

East Midnapore News | দিনে-দুপুরে অপহরণ করে খুনের চেষ্টা! দুষ্কৃতীদের ধরে বেঁধে রাখা হল গাছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
East Midnapore News | দিনে-দুপুরে অপহরণ করে খুনের চেষ্টা! দুষ্কৃতীদের ধরে বেঁধে রাখা হল গাছে


পূর্ব মেদিনীপুর: অপহরণ করে খুনের চেষ্টায় ধরা পড়ল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের কসবাগোলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মইমুদ্দিন খান নামে কসবাগোলার এক বাসিন্দাকে অপহরণ করে খুনের চেষ্টায়  গ্রামবাসীদের ধরা পড়ল হাতে দুই দুষ্কৃতী।

মইমুদ্দিন জানিয়েছেন, প্রায় তিন বছর আগে পশ্চিম মেদিনীপুরের সবং থানার ডণ্ডরা গ্রামের দিলহোসেন খান নামে এক ব্য়ক্তির মেয়ে আত্তারি বিবির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সংসার ভেঙে যায় মইমুদ্দিনের। এমনকী বিবাহবিচ্ছেদের বিষয়টি আদালতে পর্যন্ত গড়ায়। তারপর কেটে গিয়েছে প্রায় ৮ মাস। গতকাল একটি সুইফট ডিজায়ার কসবাগোলা গ্রামে ঘোরাফেরা করতে দেখে এলাকার মানুষজন। শুধু তাই নয়। ৪ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি গ্রামের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে মইমুদ্দিনের খোঁজ খবর নিতে থাকে।

আরও পড়ুন: ঢ্যাঁড়শ কিনতে গেলে বাজারে দাম অনেক, এদিকে চাষিরা মোটে পাচ্ছেন না টাকা , তাই…

আরও পড়ুন: মাহেশ জগন্নাথ মন্দিরের বসন্ত উৎসবে মানুষের ঢল, দেখুন উৎসবের নানা মুহূর্তের ছবি

মইমুদ্দিনকে ফোন করে দেখা করে সেই ব্য়ক্তিরা। এলাকার মানুষজন জড়ো হয়ে ওই চার অপহরণকারীকে ধরার চেষ্টা করলে দুই ব্যক্তি ছিটকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এলাকার উত্তেজিত জনতা বাকি দুই অপহরণকারী ধরে বেঁধে রাখে। পরে ওই দুই অপহরণকারীকে সর্বসমক্ষে স্বীকার করে, তারা মইমুদ্দিনকে অপহরণ করে খুন করার পরিকল্পনা করে এসেছিল। পরবর্তীকালে এলাকাবাসী এগরা থানার পুলিশের হাতে দুই দুষ্কৃতীকে তুলে দেয়। কী ভাবে দিনে-দুপুরে এমন অপহরণ করার মতো ঘটনা এলাকায় ঘটছে, তা নিয়ে এলাকাবাসী একাধিক প্রশ্ন তুলছে।

পঙ্কজ দাশ রথী

আপনার শহর থেকে (পূর্ব মেদিনীপুর)

পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুর

Published by:Sanchari Kar

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর