শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান

Gaurav and Ridhima: ‘প্রতি মুহূর্তে তোমাকে মিস করেছি, মা’, জামাইষষ্ঠীতে মন ভারী ঋদ্ধিমার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৭৫ সময় দেখুন
Gaurav and Ridhima: ‘প্রতি মুহূর্তে তোমাকে মিস করেছি, মা’, জামাইষষ্ঠীতে মন ভারী ঋদ্ধিমার


কলকাতা : এই প্রথম মাকে ছাড়া জামাইষষ্ঠী কাটালেন ঋদ্ধিমা ঘোষ ৷ মায়ের অবর্তমানে ঋদ্ধিমার বাবা এবং বাবার বাড়ির বাকিরা আয়োজন করেছিলেন আপ্যায়নের ৷ খেয়াল রেখেছিলেন আয়োজনে যেন কোনও ত্রুটি না থাকে ৷

সামাজিক মাধ্যমে ঋদ্ধিমা লিখেছেন, জামাইষষ্ঠী ছিল তাঁর মায়ের প্রিয় অনুষ্ঠান ৷ তিনি বছরভর অপেক্ষা করে থাকতেন কবে এই পার্বণ আসবে ৷ জামাই গৌরবকে তিনি খুব ভালবাসতেন ৷ ঋদ্ধিমার বিশ্বাস, মা তাঁদের সঙ্গেই আছেন এবং চিরদিন থাকবেন ৷

প্রসঙ্গত এ বছর ঋদ্ধিমার মা প্রয়াত হয়েছেন কোভিড আক্রান্ত হয়ে ৷ পরে কোভিডে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন তাঁর বাবাও ৷ ঋদ্ধিমা এবং গৌরবও রেহাই পাননি অতিমারি থেকে ৷

জামাইষষ্ঠীতে মন ভারী করা পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘‘এই দিনটাকে গৌরবের জন্য স্মরণীয় করে রাখার জন্য বাবা সবরকম চেষ্টা করেছে ৷ তুমি যেভাবে যা যা পছন্দ করতে, সে সব করা হয়েছে ৷ নানা, নানি, ঠাম্মা, বাবা, গৌরব এবং আমি প্রতি মুহূর্তে তোমায় মিস করেছি ৷ তোমাকে ছাড়া আমরা অসম্পূর্ণ ৷ আমরা তোমাকে ভালবাসি৷’’

সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরবের সঙ্গে ঋদ্ধিমার বিয়ে হয় ২০১৭ সালে ৷ অভিনয়ের পাশাপাশি তাঁরা দু’জনেই বেড়াতে খুব ভালবাসেন ৷ অতিমারির জন্য এখন বন্ধ হয়ে গেলেও আগে বিভিন্ন দেশ ঘুরে বেড়াতে যেতেন দম্পতি ৷ সে সব ছবি শেয়ার করেন গৌরব ৷ নেটিজেনদের কাছেও খুব জনপ্রিয় এই তারকা জুটি ৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom