রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

Gold Merchant’s House Robbed in Evening

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ সময় দেখুন



Last Updated:

৮ টা নাগাদ বাড়ি ফেরেন তাঁরা৷ তারপরই দেখেন সামনের দরজা বন্ধ থাকলেও পিছনের দরজার তালা ভাঙা৷

বাড়ি ফিরেই এসে দেখলেন,সব শেষ

বজবজ: ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার৷  ভোর সন্ধেবেলাতে চুরির অভিযোগ উঠল৷ দক্ষিণ ২৪ পরগনা বজবজের খড়িবেরিয়া রোডে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতেএই ঘটনা ঘটে৷

ব্যবসায়ী দিনেশ প্রামানিক জানান, তিনি বজবজের কালীবাড়িতে সন্ধ্যা ৬টা নাগাদ পরিবারের সকলকে নিয়ে রাস দেখতে গিয়েছিলেন। ৮ টা নাগাদ বাড়ি ফেরেন তাঁরা৷ তারপরই দেখেন সামনের দরজা বন্ধ থাকলেও পিছনের দরজার তালা ভাঙা৷ ঘরে ঢুকে দেখেন, আলমারি থেকে সোনার গহনা চুরি গিয়েছে।

আরও পড়ুন: পেট্রোল পাম্পের কাছে ভয়াবহ দুর্ঘটনা, রাসায়নিক বোঝাই ট্রাকের ধাক্কা, মৃত ৪, দাউ দাউ করে পুড়ছে একের পর এক গাড়ি

আলমারিতে একটা সোনার নেকলেস, দুই জোড়া সোনার শাখা বাঁধানো, একজোড়া সোনার পলা বাঁধানো, ছয় জোড়া সোনার কানের দুল, ছয়টি সোনার আংটি, একটি সোনার বেবি আংটি এবং চেন ছিল।

আরও পড়ুন: কমোডের গায়ে হলুদ ছাপ? কয়েক মিনিটেই ঝকঝকে হবে, লাগবে না ১ টাকাও, গা ঘিনঘিনও করবে না, জেনে নিন মোক্ষম উপায়

ঘটনার পর থেকেই আতঙ্কিত স্বর্ণ ব্যবসায়ী এবং তাঁর পরিবারের লোকজন। খবর দেওয়া হয় বজবজ থানায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Gold Theft at Baj Baj: রাস দেখতে যাওয়াই যেন কাল হল, বাড়ি ফিরে দেখলেন সব শেষ, মাথায় হাত বজবজের স্বর্ণ ব্যবসায়ীর



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর