Google সম্প্রতি জারি করেছে এক নতুন সতর্ক বার্তা। সংস্থার তরফে Google Chat অ্যাপের ক্ষেত্রে ডিসপ্লে ওয়ার্নিং নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করে দেওয়া হচ্ছে ইউজারদের। ইউজারদের হ্যাকার এবং ফিশিং (Phishing) অ্যাটাকের থেকে রক্ষা করতে গুগলের তরফে এই সতর্কবার্তা দেওয়া হচ্ছে। গুগলের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, বিভিন্ন ধরনের পার্সোনাল গুগল অ্যাকাউন্ট থেকে গুগল চ্যাটের ইউজারদের কাছে পিশিং এবং ম্যালওয়ার মেসেজ আসলে তা হলে তাতে ব্যানার ওয়ার্নিং দেখতে পাবেন ইউজাররা। এই ধরনের ব্যানার ওয়ার্নিং ইতিমধ্যেই জিমেল (Gmail) এবং গুগল ড্রাইভে (Google Drive) রয়েছে ইউজারদের ডেটা সুরক্ষিত রাখার জন্য।
সম্প্রতি হ্যাং-আউট(Hangout)-এর বদলে এসেছে গুগল চ্যাট (Google Chat)। জিমেলের ক্ষেত্রে এই ওয়ার্নিং ব্যানার ডিসপ্লে হয় যখন বাইরে থেকে কেউ মেল করে। এখন থেকে Android ওয়ার্নিং ব্যানার ডিসপ্লে হবে ইউজাররা নতুন করে বাইরের কাউকে যুক্ত করলে। অ্যাডমিন নিজের পছন্দ মতো স্পেসিফিক ওয়ার্নিং লেবেল অন (ON) অথবা অফ (OFF) করতে পারবে নিজেদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে। জানা গিয়েছে যে, নতুন এই ফিচার আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে। এটি সকলে গুগল ওয়ার্কস্পেস কাস্টমারদের জন্য চালু হয়ে যাবে। এ ছাড়াও নতুন এই ফিচার চালু করা হবে লেগাসি জি স্যুইট বেসিক, বিজনেস কাস্টমার এবং পার্সোনাল গুগল অ্যাকাউন্টের জন্য। গুগলের I/O ২০২২ ইভেন্টে ঘোষণা করা হয়েছে একগুচ্ছ নতুন সার্ভিস। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সিকিউরিটি সার্ভিস, ইউজার সেফটি, ওয়ার্নিং ইত্যাদি। ইউজারদের সিকিউরিটির জন্য নিয়ে আসা হতে চলেছে একগুচ্ছ নতুন সার্ভিস।
আরও পড়ুন – iPhone-এর ব্যাটারি নিঃশেষিত হচ্ছে দ্রুত? আপনার হাতেই রয়েছে সহজ উপায়
আরও পড়ুন – WhatsApp Pay-তে এবার থেকে নতুন নিয়ম চালু! আর টাকা জালিয়াতির ভয় থাকবে না!
গুগল তার ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে বিভিন্ন ধরনের উন্নত পরিষেবা। গুগলের তরফে নিয়ে আসা হতে চলেছে প্রাইভেসি মেজার অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে ডেটার উপরে যেন ইউজারদের বেশি কন্ট্রোল থাকে। এছাড়াও গুগল নিয়ে আসতে চলেছে Android 13 অপারেটিং সিস্টেমের জন্য দ্বিতীয় বিটা। এর মাধ্যমে Android 13 অপারেটিং সিস্টেম ইউজাররা আরও নতুন নতুন ফিচার ব্যবহার করার সুবিধা পাবে। এ ছাড়াও Android 13 এর ইউজাররা সেকেন্ড বিটার মাধ্যমে নিজেদের ডিভাইস আরও বেশি কন্ট্রোল করার সুবিধা পাবে। এ ছাড়াও প্রাইভেসি এবং সিকিউরিটির উপরে বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছে। গুগলের লক্ষ্য নতুন Android 13 অপারেটিং সিস্টেমের মাধ্যমে ইউজারদের সুরক্ষা আরও জোরদার করা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Google