রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

harmful Android apps you should delete from your phones right now

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ জুন, ২০২২
  • ২১৩ সময় দেখুন
harmful Android apps you should delete from your phones right now


Malware Apps: সাইবার ক্রাইম এই মুহূর্তে বিশ্বের অন্যতম বড় সমস্যা। বিশেষ করে ইন্টারনেটের ব্যবহার সাধারণ মানুষের হাতে হাতে পৌছে যাওয়ায় ক্রাইমের সংখ্যাও দিন দিন বাড়ছে। এমতাবস্থায় আরও বিপদের কথা জানাল এক সাইবার বিশেষজ্ঞের দল। সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা ইতিমধ্যে ১৭টি অ্যাপকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন। ওই অ্যাপগুলি ডাউনলোড করলে যে কোনও মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে আমাদের ফোন।

যদিও এই অ্যাপগুলির বেশিরভাগই অফিসিয়াল Google Play Store থেকে সরানো হয়েছে, তবে অনেক ব্যবহারকারীই এখনও এই অ্যাপগুলিকে তাঁদের ফোনে ইনস্টল করে রেখেছেন। সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা ব্যবহারীদের বারে বারে সতর্ক করে দিয়ে বলছেন যত শীঘ্র সম্ভব এই অ্যাপগুলিকে ফোন থেকে আনইনস্টল করে দিতে।

আরও পড়ুন – সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন

Google Play Store-এর তরফে ব্যবহারকারীদের প্রতিরোধ করতে ইতিমধ্যে এই অ্যাপগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাপগুলো নিয়ে অন্যতম চিন্তার কারণ এদের মধ্যে বেশ কয়েকটি অ্যাপ রয়েছে যেগুলি Google Play Store-এ থাকাকালীন জনপ্রিয় অ্যাপের তালিকায় ছিল। বেশ কয়েকটি আবার ব্যবহারকারীদের পছন্দের তালিকায় ৪.৮-স্টারমার্কও পেয়েছিল এবং এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৫০ হাজারেরও বেশি।

আমরা এখানে এই এই বিপজ্জনক অ্যাপগুলির তালিকা তুলে ধরলাম-

১. ডকুমেন্ট ম্যানেজার (Document Manager)

২. কয়েন ট্র্যাক লোন- অনলাইন লোন (Coin track Loan – Online loan)

৩.কুল কলার স্ক্রিন (Cool Caller Screen)

৪. পিএসডি অথ প্রোটেক্টর (PSD Auth Protector)

৫. আরজিবি ইমোজি কিবোর্ড (RGB Emoji Keyboard)

৬. ক্যামেরা ট্রান্সলেটর প্রো (Camera Translator Pro)

৭. ফাস্ট পিডিএফ স্ক্যানার (Fast PDF Scanner)

৮. এয়ার বেলুন ওয়ালপেপার (Air Balloon Wallpaper)

৯. কালারফুল মেসেঞ্জার (Colorful Messenger)

১০. থাগ ফটো এডিটর (Thug Photo Editor)

১১. অ্যানিমে ওয়ালপেপার (Anime Wallpaper)

১২. পিস এসএমএস (Peace SMS)

১৩. হ্যাপি ফটো কোলাজ (Happy Photo Collage)

১৪. পেলেট মেসেজ (Pellet Messages)

১৫. স্মার্ট কিবোর্ড (Smart Keyboard)

১৬. ৪কে ওয়ালপেপার (4K Wallpapers)

১৭. অরিজিনাল মেসেঞ্জার (Original Messenger)

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Android apps, Malware, Spyware



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর