রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

House Collapsed: এন্টালির কনভেন্ট রোডে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি! মৃত ২, আটকে বেশ কয়েকজন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১০৪ সময় দেখুন


Last Updated:

House Collapsed: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি! এন্টালির কনভেন্ট রোডে ভয়াবহ কাণ্ড! ঘটনাস্থলে মেয়র ফিরহাদ হাকিম।

ঘটনাস্থলে মেয়র ফিরহাদ হাকিমঘটনাস্থলে মেয়র ফিরহাদ হাকিম
ঘটনাস্থলে মেয়র ফিরহাদ হাকিম

কলকাতা: এন্টালির কনভেন্ট রোডে ভেঙে পড়ল বাড়ি। জানা গিয়েছে, এন্টালি থানার অন্তর্গত কনভেন্ট রোডে বিপজ্জনক একটি বাড়ি ভেঙে পড়েছে। ঘটনায় কমপক্ষে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাড়ির মধ্যে আরও ২-৩ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার রাতে শিয়ালদহ এন্টালি অঞ্চলের ওই বাড়িটি ভেঙে পরে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাড়িটি একটি কারখানার একাংশ। ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: ঠান্ডার কামড় রাজ্যে রাজ্যে…! দিল্লিতে পারা নামল ১১ বিহারে ১২! কী হতে চলেছে বাংলায়? এল আবহাওয়ার ‘নতুন’ হুঁশিয়ারি!

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাড়িটি একটি অ্যাসিডের কারখানা ছিল এবং বিপজ্জনক বাড়ি। হঠাৎই রবিবার সন্ধ্যা নাগাদ ভেঙে পড়ে ওই কারখানার একাংশ। ভেঙে পড়ার সময় ভেতরে উপস্থিত এক কেয়ারটেকার ও নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনায় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর