রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

How To Answer Call Without Even Touching Your iPhone12 or iPhone13

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৯০ সময় দেখুন
How To Answer Call Without Even Touching Your iPhone12 or iPhone13


Answer Call Without Even Touching Your iPhone: হাজার কাজের মাঝে যখন ফোন বেজে ওঠে তখন বিরক্ত হন না এমন মানুষ কমই আছেন। আসলে কাজের ফাঁকে ফোন রিসিভ করা খুবই ঝামেলার কাজ। বিশেষ করে গাড়ি চালানোর সময় বা খাওয়ার সময়। কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করার সময় খুব সহজেই ফোন রিসিভ করা এবং কেটে দেওয়ার সহজ উপায় রয়েছে। আইফোনের মধ্যে এমন ফিচার রয়েছে, যার মাধ্যমে ফোনের স্ক্রিন স্পর্শ না করেই ইনকামিং কল রিসিভ করা যাবে এবং কেটে দেওয়া যাবে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

ফোন স্পর্শ না করেই আইফোনের কলে উত্তর দেওয়ার উপায় –

আইফোনের স্ক্রিন স্পর্শ না করেও ফোন কল রিসিভ করা যায় এবং ফোন কল কেটে দেওয়া সম্ভব। এর জন্য বিভিন্ন উপায় রয়েছে। আইফোনে ‘কল অডিও রুটিং’ ফিচার, সিরি অথবা ভয়েস কন্ট্রোলের মাধ্যমে এটি করা সম্ভব। এক নজরে দেখে নিন ‘কল অডিও রুটিং’ এনাবল করার উপায়।

স্টেপ ১ – এ জন্য প্রথমেই নিজেদের আইফোনের সেটিংস অপশনে যেতে হবে। এরপর যেতে হবে অ্যাকসেসবিলিটি ট্যাব অপশনে।

আরও পড়ুন – সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন

আরও পড়ুন – ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!

স্টেপ ২ – এরপর স্ক্রল করে নীচের দিকে যেতে হবে। এরপর সেখান থেকে যেতে হবে ফিজিক্যাল এবং মোটর সেকশনে।

স্টেপ ৩ – এরপর ক্লিক করতে হবে টাচ অপশনে। এরপর ক্লিক করতে হবে ‘কল অডিও রুটিং’ অপশনে।

স্টেপ ৪ – এরপর ‘টার্ন অন’ করতে হবে ‘অটো আনসার কলস টুল’। এটি করলেই সব সেট হয়ে যাবে। এখানে নিজেদের পছন্দমতো সময়ও সিলেক্ট করে রাখা যাবে অর্থাৎ ফোন রিং হওয়ার কত সময় পরে আপনারা সেটি রিসিভ করতে চান। সেই অনুযায়ী সময় বেছে নিয়ে সিলেক্ট করা যাবে এবং সেই নির্দিষ্ট সময়ের পরেই ফোন কল রিসিভ হয়ে যাবে।

এটি একবার সেট হয়ে যাওয়ার পর যে কোনও ফোন কল রিসিভ এবং ডিসকানেক্ট করা যাবে ফোনের স্ক্রিন স্পর্শ না করেই। এর ফলে খুব সহজেই ফোন রিসিভ করা যাবে, যে কোনও সময়ে। খাওয়ার সময়, গাড়ি চালানোর সময় এবং অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করার সময় খুব সহজেই আইফোনের স্ক্রিন স্পর্শ না করেও ফোন কল রিসিভ করা যাবে এবং কেটে দেওয়া যাবে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: IPhone, IPhone 13, IPhone12, Tech tips



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর