রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

Jaya Bachchan to come back in Karan Johar’s movie after more than a decade tc arc– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৬৩ সময় দেখুন
Jaya Bachchan to come back in Karan Johar’s movie after more than a decade tc arc– News18 Bangla


#মুম্বই: গত কয়েক বছরে প্রযোজকের ভূমিকায় বেশি দেখা গিয়েছে করণ জোহরকে (Karan Johar)। বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক প্রযোজনা নিয়েই ব্যস্ত ছিলেন এতদিন। এ বার অনেকদিন পর তিনি ফিরছেন তাঁর সব চেয়ে পছন্দের জায়গায়, পরিচালনায। আসছে করণ জোহরের পরিচালনায় নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani)। পরিচালকের ভূমিকায় আবার KJo-কে দেখতে পাওয়া যাবে, এই খবরে খুশি তাঁর অনুগামীরা।

গতকাল নিজের Twitter হ্যান্ডেলে নতুন ছবির কথা ঘোষণা করেছেন পরিচালক। জানিয়েছেন, যে ধরনের ছবি তিনি করতে অভ্যস্ত, মানুষ তাঁর যে কাজ সবচেয়ে পছন্দ করে, সেই রকম কাজ নিয়েই ফিরছেন তিনি। অর্থাৎ আবারও দর্শকদের উপহার দিতে চলেছেন, রোম্যান্স, প্রেম ও ফ্যামিলি ড্রামা।

শোনা যাচ্ছে, এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে (Ranveer Singh), বিপরীতে থাকার কথা রয়েছে আলিয়া ভাটের (Alia Bhatt)। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে জয়া বচ্চনকেও (Jaya Bachchan)। কান পাতলেই এখন যে গুঞ্জন শোনা যাচ্ছে, তাতে স্পষ্ট এই ছবির মাধ্যমেই প্রায় ১২ বছর পর সিলভার স্ক্রিনে কামব্যাক করতে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী।

সিনেমার নাম ও বাকি কাস্টের কথা প্রকাশ্যে আসেনি এখনও। কবে মুক্তি পেতে পারে তার খবরও কিছু জানা যায়নি। তবে, করোনার বিধিনিষেধ শিথিল হলে এই ছবির শ্যুটিং শুরু হবে বলে সূত্রের খবর।

ছবির কথা ঘোষণা করার পাশাপাশি নিজের কাজের একটা রিক্যাপও করেছেন তিনি। শেয়ার করা ছোট্ট ভিডিওতে উঠে এসেছে কভি খুশি কভি গম (Kabhi Khushi Kabhie Gham)-এর দৃশ্য। দেখা গিয়েছে, শাহরুখ খান (Shah Rukh Khan), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), কাজল (Kajol), হৃতিক রোশনদের (Hrithik Roshan)।

এদিকে, করণের ছবি নিয়ে নেটিজেনরা যেমন উচ্ছ্বসিত, তেমনই উচ্ছ্বসিত রণবীর-আলিয়ার জুটি নিয়ে। ‘গালি বয়’-এর পর আবারও তাঁদের পর্দায় একসঙ্গে দেখতে পেয়ে খুশি অনুগামীরাও।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর