সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

Kali Puja 2024: নেই জমিদার তবু মনোহলি জমিদার বাড়ির ইচ্ছাময়ী কালীপুজো আজও অমলিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ সময় দেখুন


Last Updated:

জমিদার নেই তবে আছে এ বাড়ির রীতি রেওয়াজ। বছরের পর বছর ধরে চলে আসছে মনোহলি জমিদার বাড়ির কালীপুজো।

X

জমিদারবাড়ির

জমিদারবাড়ির ইচ্ছাময়ী কালীপুজো 

দক্ষিণ দিনাজপুর: নেই জমিদার,কিন্তু পূর্বপুরুষদের আমল থেকে চলে আসা কালীপুজো আভিজাত্যের সৌরভ আর সাবেক রীতি রেওয়াজ মেনেই চলে আসছে আজও। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মনোহলি জমিদার বাড়ির ইচ্ছাময়ী কালীপুজোর এলাকা জুড়ে যথেষ্ট নাম ডাক রয়েছে। সাধারণ মানুষদের জমিদার বাড়ির কালীপুজোর আকর্ষণ এর ঘাটতি হয়নি আজও।

এই ইচ্ছাময়ী কালী মায়ের পুজো দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমিয়ে থাকেন প্রতিবছরই। নবীন ভাস্করের তৈরি চতুর্থ মূর্তি মনোহলি জমিদার বাড়ির গৃহদেবতা এই ইচ্ছাময়ী কালী। শতাব্দী প্রাচীন এই ইচ্ছাময়ী কালী পুজোকে ঘিরে রয়েছে বহু ইতিহাস। জমিদারি রীতি রেওয়াজ মেনে নিষ্ঠা ভরে মায়ের পুজো হয়ে এলেও পরবর্তীতে এই পুজো প্রায় বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন:চপ শিঙারা নয়! অতিথি আপ্যায়নে বানিয়ে ফেলুন ‘এই’ মোয়া! রইল রেসিপি

প্রায় ৬০ বছর অতিক্রম হয়েছে, একসময় জমিদার বাড়ির পুত্রবধূর হাত ধরেই আবার এই পুজোর সূচনা হয়। যা প্রায় বর্তমানে ২০ বছর ধরে চলছে। বর্তমান প্রজন্মের জমিদার বংশের অমর বন্দ্যোপাধ্যায় এর কথায়, দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজো উপলক্ষে জমিদার পরিবারের নানা অনুষ্ঠান হত, বসতো নহবতখানা, এছাড়াও বিশেষ পুজো অনুষ্ঠানের মাধ্যমে লোকজনকেও খাওয়ানো হত পুজোর কদিন।

সুস্মিতা গোস্বামী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর