মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

Kolkata Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১ Earthquake Strikes West Bengals Kolkata on tuesday morning

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫ সময় দেখুন


Last Updated:

Kolkata Earthquake:কলকাতা ও দক্ষিণবঙ্গের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী রাজ্য ওড়িশা এবং পড়শি রাষ্ট্র বাংলাদেশেও৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগর এবং ৯১ কিলোমিটার গভীরে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
প্রতীকী ছবি

কলকাতা : সাতসকালে ভূমিকম্প কলকাতায়৷ মঙ্গলবার সকাল ৬.১০ নাগাদ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১৷ কলকাতায় মৃদু কম্পন অনুভূত হয়৷ কলকাতা ও দক্ষিণবঙ্গের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী রাজ্য ওড়িশা এবং পড়শি রাষ্ট্র বাংলাদেশেও৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগর এবং ৯১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর আপাতত নেই৷ উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট এই ভূমিকম্পের প্রভাবে হলদিয়া, দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতার কিছু অংশ কেঁপে ওঠে। ওড়িশার উপকূলের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।

(সবিস্তার আসছে)

Next Article

Crime News: দোকানের ভিতরেই মহিলার সঙ্গে এ কী করছিলেন যুবক? আচমকা হাতেনাতে ধরে স্ত্রী… তারপরেই



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর