সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

Man Surprisingly Finds Apple iPhone In Working Condition, 10 Months After Dropping It In River

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৮৭ সময় দেখুন
Man Surprisingly Finds Apple iPhone In Working Condition, 10 Months After Dropping It In River


প্রায় এক বছর আগে নদীতে ফোন পড়ে গিয়েছিল এক ব্যক্তির। সেই হারিয়ে যাওয়া ফোন আবারও ফিরে পেয়েছেন বলে দাবি করলেন তিনি। এটুকু ভাবতেই বেশ আশ্চর্য লাগে বইকি! অনেকে এই জায়গায় এসে প্রশ্ন তুলতেই পারেন- জলে ডোবা ফোন ফেরত পেয়েই বা কী লাভ! কিন্তু ওই ব্যক্তির আরও দাবি জেনে মুখে কথা না সরার মতোই পরিস্থিতি তৈরি হয়, তিনি বলছেন যে জলে এক বছর থাকার পরেও ফোনটি এখনও কাজ করছে!

একটি Facebook পোস্টে, মিগুয়েল পাচেকো (Miguel Pacheco) নামে এক ব্যক্তি জানিয়েছেন যে তিনি ওয়েলসের ওয়াই নদীতে নৌকাবিহার (Canoeing) করার সময় একটি iPhone পান। ফোনটি বাড়ি নিয়ে গিয়ে শুকনো করেন। পরের দিন চার্জ করার পর দেখা যায় স্মার্টফোনটি কাজ করছে। ফোনে স্ক্রিন সেভার হিসাবে এক দম্পতির একটি ছবি ছিল। তাতে তারিখ ছিল ২০২১ সালের ১৩ অগাস্ট।

আরও পড়ুন – সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন

আরও পড়ুন – ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!

পাচেকো তখন খোঁজাখুঁজি করে স্মার্টফোনের মালিককে খুঁজে পান। যিনি ব্রিটেনের Edinburgh বাসিন্দা। পাচেকো স্মার্টফোনটি তাঁর ঠিকানায় পাঠিয়ে দিয়েছিলেন। বিবিসি-কে (BBC) স্মার্টফোনের মালিক জানিয়েছেন যে প্রায় ১০ মাস আগে তিনি এবং তাঁর বাগদত্তার নদীতে নৌকাবিহার করার সময় ফোনটি পড়ে যায়। জানা গিয়েছে, প্যাচেকো এয়ারিং আলমারিতে রাখার আগে ফোনটিকে একটি এয়ারলাইন কম্প্রেসার দিয়ে ভিতরে এবং বাইরে শুকিয়েছিলেন। ফোনের মালিক ওয়েন ডেভিসও (Owain Davies) বলেছেন যে আইফোন শুকিয়ে আবার জীবন্ত করার জন্য পাচেকোর প্রচেষ্টায় তিনি মুগ্ধ হয়েছেন।

Apple আইফোনে আইপি-রেটার ডাস্ট এবং জল সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে। তবে, ডেভিসের ফোনটি কোন মডেলের, তা জানা যায়নি। সর্বশেষ আইফোন ১২ (iPhone 12) ও আইফোন ১৩ (iPhone 13)-তেও এই বৈশিষ্ট্য রয়েছে। যাই হোক, এই ঘটনায় এটা প্রমাণ হল যে জলে অনেকদিন থাকলেও অ্যাপলের ফোনের ক্ষতি হয় না।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Apple, IPhone, IPhone 12, IPhone 13



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর