বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Midnapore Medical College And Hospital: স্যালাইন-কাণ্ডের জের, মেদিনীপুর মেডিক্যালে অনির্দিষ্টকালের কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ সময় দেখুন



Last Updated:

স্যালাইন-কাণ্ডে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার মধ্যে রয়েছেন ৬ জন জুনিয়র ডাক্তার (পিজিটি)। জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ডাক দিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা

Midnapore Medical College And Hospital

মেদিনীপুর: স্যালাইন-কাণ্ডে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার মধ্যে রয়েছেন ৬ জন জুনিয়র ডাক্তার (পিজিটি)। জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ডাক দিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা। আগামীকাল সকাল আটটা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের। ইতিমধ্যেই প্রিন্সিপালকে ইমেল করে কর্মবিরতির কথা জানিয়ে দিয়েছেন জুনিয়ার ডাক্তারেরা।

অন্যদিকে,আরজি কর হাসপাতালে ‘ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-এর তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। জানানো হয়, শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে যাবেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। সিনিয়র চিকিৎসকরাও শুক্রবার মেদিনীপুর মেডিক্যালে যাবেন।পাশাপাশি,শুক্রবার বিকেল ৫টায় বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ সমাবেশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকেই হাসপাতালের মাতৃমা বিভাগে স্ত্রী রোগ এবং অ্যানাস্থেশিয়া বিভাগের ২২ জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি শুরু করেছেন । শুক্রবার সকাল ৮টা থেকে হাসপাতালের বাকি সব বিভাগেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শুরু হবে বলে জানা গিয়েছে। মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি, ৬ জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করার নির্দেশ প্রত্যাহার না করা পর্যন্ত তাঁদের কর্মবিরতি চলবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Midnapore Medical College And Hospital: স্যালাইন-কাণ্ডের জের, মেদিনীপুর মেডিক্যালে অনির্দিষ্টকালের কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের

Next Article

North 24 Parganas News: ভাঙা চালের ঘর থেকেই আকাশ ছোঁয়ার স্বপ্ন ডালিয়ার! কিন্তু চোখে জল মায়ের, কেন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর