বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

new law for sex workers in belgium, বেলজিয়ামে এবা যৌন কর্মীদের জন্য আইন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ সময় দেখুন


Last Updated:

Sex Workers rights- ২০২২ সালে বেলজিয়ামে যৌন পেশাকে বৈধতা দেওয়া হয়েছিল। বেলজিয়াম ছাড়াও জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, তুরস্ক-সহ আরও বেশ কিছু দেশে যৌন পেশাকে বৈধ ঘোষণা করা হয়েছে।

কলকাতা: যৌনকর্মীদের সামাজিক সুরক্ষা দেওয়া হোক, এমন দাবি বহুদিনের। আর এবার সারা বিশ্বকে এক সিদ্ধান্তে চমকে দিল বেলজিয়াম। সারা বিশ্বে এই প্রথমবার যৌনকর্মীদের জন্য পেনশন, মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্যবিমা-সহ নানা সুযোগ সুবিধা চালু হল সেই দেশে। আর বঞ্চনার শিকার হবেন না যৌনকর্মীরা, এমনই দাবি করল বেলজিয়াম সরকার।

নতুন এই আইনের মাধ্যমে বেলজিয়াম যে যৌনকর্মীদের মৌলিক অধিকারকে প্রথম সম্মান জানাল তাই নয়, আর পাঁচটা পেশার মতোই এই পেশাকেও একই ভাবে স্বীকৃতিও দিল তারা। যৌনকর্মীদেরও অন্য অফিসের মতো কন্ট্রাক্ট থাকবে, পাবেন স্বাস্থ্য বিমার সুবিধাও। এবার থেকে তাঁরাও অবসরের পর পেনশন পাবেন। এমনকী কর্তব্যরত অবস্থায় মাতৃত্বকালীন ছুটি পাবেন। আবার শরীর খারাপ হলে তার জন্য ‘সিক লিভ’ থাকবে যৌনকর্মীদের।

আরও পড়ুন- নৃশংস হত্যা, স্বামীর দেহ ৩০ টুকরো করল স্ত্রী! প্লাস্টিকে ভরে ছড়ানো হল শহরে

২০২২ সালে বেলজিয়ামে যৌন পেশাকে বৈধতা দেওয়া হয়েছিল। বেলজিয়াম ছাড়াও জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, তুরস্ক-সহ আরও বেশ কিছু দেশে যৌন পেশাকে বৈধ ঘোষণা করা হয়েছে। তবে যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা বেলজিয়ামেই প্রথম ঘটল। এবার থেকে কর্মসংস্থানের শংসাপত্র দেওয়া হবে যৌনকর্মীদের।

আরও পড়ুন- উথাল পাতাল নদীতে উল্টে গেল বোট! ৮ জনের মৃত্যু, ১০০ জনের বেশি নিখোঁজ

কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং আইনি সুরক্ষা দেওয়া মূল লক্ষ্য এই আইনের। আর তাই ‘প্যানিক বাটন’-এর মতো সুবিধা আনা হচ্ছে। কারও ব্যবহারে অস্বস্তি বোধ করলে সেই বোতামে চাপ দিয়ে সাহায্য চাইতে পারবেন যৌনকর্মীরা। তবে বেলজিয়ামের একাংশে এর পরও নতুন আইন নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই আবার বিরোধিতা করছেন এই আইনের। তবে স্বাভাবিকভাবেই এই আইন হাসি ফুটিয়েছে যৌনকর্মীদের মুখে।

বাংলা খবর/ খবর/বিদেশ/

বিশ্বে এই প্রথম! যৌন কর্মীরা এবার পাবেন পেনশন, স্বাস্থ্য় বিমা, এমনকী পাবেন মাতৃত্বকালীন ছুটিও



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর