রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম কোরবানির পশু থেকে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ, সতর্ক করলেন বাকৃবি অধ্যাপক যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে সংবাদ সম্মেলন, ১৪ দফা সিদ্ধান্ত ঘোষণা

Pakistan Gets IMF Fund: ভারতের তীব্র আপত্তি অগ্রাহ্য, পাকিস্তানের জন্য আরও ১ বিলিয়ন ডলার বরাদ্দ করল আইএমএফ!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭৬ সময় দেখুন


Last Updated:

আইএমএফ-এর সিদ্ধান্তকে  স্বাগত জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ৷ আইএমএফ-এর সিদ্ধান্তকে  স্বাগত জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ৷
আইএমএফ-এর সিদ্ধান্তকে স্বাগত জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ৷

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ পাকিস্তানকে আরও ১ বিলিয়ন ডলার অর্থ সাহায্যের সিদ্ধান্ত নিল৷ শুক্রবার এমনই দাবি করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর৷ উন্নয়নের খাতে পাওয়া টাকা পাকিস্তান জঙ্গিদের সাহায্য করতে ব্যয় করে, এই অভিযোগ তুলে নতুন করে পাকিস্তানকে অর্থ বরাদ্দ না করার জন্য আইএমএফ-এর কাছে দাবি জানিয়েছিল ভারত৷ যদিও ভারতের এই অভিযোগকে গুরুত্ব দিল না আইএমএফ৷

শুধুমাত্র চলতি এক্সটেন্ডেড ফান্ড প্রোগ্রাম (ইএফএফ)-এর অধীনে আরও ১ বিলিয়ন ডলার অর্থ সাহায্যই নয়, নতুন করে আরও ১.৩ বিলিয়ন ডলার অর্থ সাহায্যের জন্য পাকিস্তানের আর্জিও গ্রহণ করেছে আইএমএফ৷

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতি অনুযায়ী, আইএমএফ-এর এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ৷ তিনি দাবি করেছেন, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে এবং তাঁদের দেশ উন্নয়নের পথে এগোচ্ছে৷

পাকিস্তানকে আইএমএফ যে অর্থ সাহায্য করে, তার কার্যকারিতা পাকিস্তানের ক্ষেত্রে কতটা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিল ভারত৷ উন্নয়নের খাতে পাওয়া এই বিপুল পরিমাণ আর্থিক সাহায্য দিয়ে পাকিস্তান সীমান্তের ওপার থেকে ভারতের বিরুদ্ধে হওয়া সন্ত্রাসবাদী কার্যকলাপে ঢালছে বলেও অভিযোগ করেছিল ভারত৷

আইএমএফ-এর বোর্ড মিটিংয়ে পাকিস্তানকে নতুন করে আর্থিক সাহায্য করা নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছিল ভারত৷ ভোটদান থেকেও বিরত থাকে ভারত৷

ভারত এ দিন যুক্তি দেয়, ১৯৮৯ সাল থেকে গত ৩৫ বছরের মধ্যে ২৮ বছর আইএমএফ পাকিস্তানের জন্য অর্থ বরাদ্দ করেছে৷ যদিও যে শর্তে সেই অর্থ সাহায্য করা হয়েছিল অতীতে তা পূরণ করার ক্ষেত্রে এবং টাকা সঠিক ভাবে কাজে লাগানোর ক্ষেত্রে পাকিস্তানের ট্র্যাক রেকর্ড অত্যন্ত খারাপ বলে যুক্তি দেয় ভারত৷

ভারত আরও যুক্তি দেয়, অতীতে পাওয়া সব টাকা যদি পাকিস্তান সঠিক ভাবে কাজে লাগাত তাহলে তাদের আর নতুন করে ধার চাইতে হত না৷ পাকিস্তান সরকারের নীতি নির্ধারণ এবং আর্থিক সংস্কার সংক্রান্ত সিদ্ধান্তে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়টিও তুলে ধরে ভারত৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

ভারতের তীব্র আপত্তি অগ্রাহ্য, পাকিস্তানের জন্য আরও ১ বিলিয়ন ডলার বরাদ্দ করল আইএমএফ!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom