শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট Record-breaker Kylian Mbappe becomes the first player ever to score eight goals in two different FIFA World Cups | Football News Phoebe Bridgers, Ricky Martin & Taylor Swift’s Posse: How Madison Square Garden Secretly Profiled VIPs, Gay Celebs | Hollywood News তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ডেঙ্গু সচেতনতার সেমিনার নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারে কাছেও এখনো পৌঁছাইনি: মান্না ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০ দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

pocox55g price and features, pocox55g স্মার্টফোন সম্পর্কে জেনে নিন – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৮৪ সময় দেখুন
pocox55g price and features, pocox55g স্মার্টফোন সম্পর্কে জেনে নিন – News18 Bangla


নয়াদিল্লি: ইতিমধ্যেই ভারতে চালু হয়ে গিয়েছে ৫জি পরিষেবা। যদিও তা এখনও মূলত মেট্রো শহরগুলির মধ্যেই সীমাবদ্ধ। মাত্র দু’টি টেলিকম অপারেটরের তরফে এই পরিষেবা চালু করা হয়েছে ভারতের কোনও কোনও অংশে। তবে এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে একের পর এক ৫জি সংযোগ সমর্থনকারী নতুন মোবাইল ডিভাইস।

এবার Poco-ও নিয়ে আসতে চলেছে তাদের নতুন ৫জি ফোন Poco X5। জানা গিয়েছে এই ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে। ভারতীয় বাজারে এর দাম হতে পারে ২০হাজার টাকার কম। তবে স্পেসিফিকেশনের ক্ষেত্রে কোনও ফারাক করা হবে না বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- কষ্ট করার দিন শেষ! এবার ঘর ঝেড়ে-মুছে একদম ঝকঝকে করে দেবে রোবোট

ভারতে Poco-এর হিমাংশু ট্যান্ডন সম্প্রতি Poco X5 5G লঞ্চের বিষয়টি জানিয়েছেন। তারপর থেকেই Poco India-র নিজস্ব হ্যান্ডেলে নতুন ডিভাইসের প্রচার চালানো হচ্ছে।

এর আগে বিশ্বের অন্য দেশে এই ফোনটি লঞ্চ করেছে। জানা যাচ্ছে গ্লোবাল মডেলের মতোই স্পেসিফিকেশন থাকবে ভারতে লঞ্চ করা ফোনটিরও। তবে আনুষ্ঠানিক ভাবে সংস্থার তরফে কিছু এখনও জানান হয়নি।

টেক প্রেমীদের মধ্যে এনিয়ে অবশ্য উত্তেজনার অভাব নেই। বিশেষজ্ঞরা মনে করছেন ২০ হাজার টাকার কমে এই ফোন লঞ্চ করা হবে। সেক্ষেত্রে এর দাম দাঁড়াতে পারে ১৭ বা ১৮ হাজার টাকার আশপাশে। কারণ এই ফোনটি সম্ভবত Snapdragon 695 SoC চিপসেট-এ চালিত। এটি ফোনের দাম অনেকটাই কমাতে পারে।

Poco X5 5G-এর ভারতীয় সংস্করণে গ্লোবাল ভেরিয়েন্টের মতো ফিচারই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আর সে কথা সত্যি হলে এই ডিভাইসে থাকতে পারে একটি FHD+ রেজোলিউশন-সহ ৬.৬৭-ইঞ্চি পাঞ্চ-হোল AMOLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট এবং ১২০০ nits পিক ব্রাইটনেস।

অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনটিকে অতিরিক্ত সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৩ দেওয়া হতে পারে। সেলফির জন্য, থাকতে পারে একটি ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

আরও পড়ুন- মোবাইল তো ইংরাজি শব্দ! এর বাংলা অনুবাদ কী, মিলিয়ে দেখে নিন

পিছনে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স-সহ একটি ট্রিপল ক্যামেরা সিস্টেম, এর মধ্যে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

এতে থাকতে পারে ৬৭W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০mAh ব্যাটারি। প্যাকেজে পাওয়া যাবে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং তারযুক্ত হেডফোন সংযুক্ত করার জন্য একটি ৩.৫ মিলিমিটার জ্যাক রয়েছে।

Published by:Suman Majumder

First published:

Tags: 5G smartphones, Poco



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom